আম্বানিদের বিয়ের কার্ড নকল করলেন আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi)। আমন্ত্রিতদের বারে বারে গিয়ে নিমন্ত্রণ করছেন। শুধু কার্ড নয় দিচ্ছেন উপহারও। আদৃতের বিয়ের কার্ড চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। একেবারে এলাহি ব্যাপার। নিমন্ত্রিতদের জন্য কি উপহার দেওয়া হচ্ছে? সোনা, হীরে নাকি কোন মূল্যবান ধাতুর থেকেও দামি। বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত আদৃত-কৌশাম্বি। কি আয়োজন থাকছে এলাহী বিয়ে বাড়িতে?
টলি পাড়ায় বেজে গেল বিয়ের সানাই। আগামী ৯ই মে হাওড়ার বিলাসবহুল এক জায়গায় বসতে চলেছে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ের আসর। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এটা যে একটা গ্র্যান্ড বিয়ে হতে চলেছে তা অনেক আগে থেকেই জানত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তাদের বিয়ের কার্ড। শুধু বিয়ের কার্ড নয় আমন্ত্রিতদের একটি বিশেষ উপহার দিচ্ছেন টলিপাড়ার এই জুটি। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ের কার্ড। দুজনের কার্ড দু ধরনের। মেয়ের বাড়ি থেকে অর্থাৎ কৌশম্বির বাড়ির তরফে কার্ডটি করা হয়েছে একেবারে ট্র্যাডিশনাল লাল রঙের, রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। আর আদৃতের কার্ডটি ঠিক যেন স্বচ্ছ কাঁচের মতো। তাতেই খোদাই করা রয়েছে বাকি বিষয়। সাদা খাম এর মধ্যে ট্রান্সপারেন্ট কার্ড সোনালী কালিতে খোদাই করা রয়েছে আমন্ত্রণপত্র। সেই কার্ডের সাথে এই উপহার সরূপ দেওয়া হচ্ছে ছোট্ট গণেশের মূর্তি। বিবাহের কার্ডের সাথে উপহার দেওয়ার রীতি নতুন নয়। আম্বানিদের বিয়েতে এসব হামেশাই দেখা যায়। এবার বলিউড স্টাইলেই হাঁটলেন আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi)।
টলিপাড়ায় গুঞ্জন, এ মুহূর্তে সৌমিতৃষার সাথে আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) সম্পর্ক মোটেই ভালো না। অবশ্য সে বিষয়ে প্রকাশে মুখ খোলেননি কেউই। কৌশম্বিকে ঘরে আনতে বেশ তোড়জোড় শুরু করেছে আদৃতের পরিবার। একমাত্র ছেলের বিয়ে নিয়ে উত্তেজিত অভিনেতার বাবা-মা। এখনো পর্যন্ত প্রকাশ্যে আসা সবচেয়ে সুন্দর বিয়ের কার্ড তাদেরই বলছেন নেটিজেনরা। দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে এই শুভ কাজ সারবেন এই দম্পতি (Adrit-Kaushambi)।
এই অনুষ্ঠানে হাজির থাকবেন মোদক পরিবারও। দুদিন আগে নববর্ষের আড্ডায় একজোট হয়েছিল মিঠাই ধারাবাহিকের কলাকুশলীরা। সূত্রের খবর সেখানে নিজের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুলেছেন আদৃত। বর কনে দু পক্ষের তরফেই নিমন্ত্রিত মিঠাই পরিবার। আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi) মোদক পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যের হাতেই তুলে দিয়েছেন তাদের বিয়ের আমন্ত্রণ পত্র।





