‘আমি তো জানি সত্যিটা কী’! জীতু কামালের সাথে রটেছিল প্রেমের গুঞ্জন, সত্যিই কী তাই? অকপট শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেখা যায়। ‌ কখনও ছবি কখনও ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন তিনি। তার ফটো শুটের ছবি থেকে ব্যক্তিগত কোন মুহূর্তের ছবি সবই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। এত ছবির মধ্যে কিছু কিছু ছবিতে বেশ ট্রোলড হন অভিনেত্রী, তাও থেমে যাননি। ‌বারবার নেট নাগরিকদের কটুক্তি শুনতে হয় অভিনেত্রীকে। তার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কাটাছেঁড়া হয়েছে। ‌ নতুন কোন ছবি পোস্ট করলেই সেখানে কটাক্ষের বন্যা বয়ে যায়। ‌এবার নিজের প্রেম নিয়ে খোলামেলা সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী।

জিতু কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। এমনও শোনা গিয়েছিল নবনীতাকে ছাড়ার কারণ নাকি শ্রাবন্তীই। সে নিয়ে আগেই কথা বলেছেন জিতু এবার অভিনেত্রী (Srabanti Chatterjee) জানালেন, “আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে। আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে। লোকে অনেক কিছুই ভাবে। আমি তো জানি সত্যিটা কী! প্রেম, ভালবাসা, সবই অভিনয়কে ঘিরে। আমি এখন সিঙ্গেল।”

এমনকি সেই সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রি সম্পর্কেও কথা বলেছেন অভিনেত্রী (Srabanti Chatterjee)। ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে রয়েছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)। এখন কতটা বদলেছে ইন্ডাস্ট্রি এ কথার উত্তরে শ্রাবন্তী জানান, “নায়িকা হিসেবে আমার প্রথম ছবি ‘চ্যাম্পিয়ন’। তার পরে পাঁচ বছর বিরতি নিয়েছিলাম। আমাদের সেই সময়টায় রিলস ছিল না। দু-তিনটে টেলিভিশন চ্যানেলে আমাদের গান সম্প্রচার করা হত। এখন আমরা নিজেরাই সমাজমাধ্যমে প্রতি মুহূর্তে ছবি, রিলস দিই। লোকে বড় বেশি জেনে যাচ্ছেন আমাদের বিষয়ে। প্রজন্মের সঙ্গে সঙ্গে কাজ করার ধরন পাল্টাচ্ছে। আগে বড় সংখ্যায় বাণিজ্যিক ছবি হত। বিদেশে গিয়ে শুটিং করা হত। একটা ছবি শেষ হওয়ার পরে আমরা আলোচনা করতাম, পরের ছবির জন্য কোন দেশে যাওয়া হচ্ছে? এখন এগুলো খুব মিস করি। যদিও এই মুহূর্তে অনেকেই সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে।”

ইন্ডাস্ট্রির অন্দরের ঝামেলাতে ঢুকতে চান না অভিনেত্রী (Srabanti Chatterjee)। তিনি (Srabanti Chatterjee) জানান, “আমি এ সবের মধ্যে ঢুকতেই চাই না। হিংসা, বিদ্বেষ করে কী করব? ভাগ্যে যা আছে, সেটাই হবে। আমি অন্যকে নিয়ে হিংসা করব কেন? তাঁরা তাঁদের মতো করে এগোচ্ছেন। ভাগ্যে না থাকলে তাঁরাও এই জায়গায় পৌঁছতে পারতেন না। মেধার জোরেই এগিয়ে যাচ্ছেন প্রত্যেকে। যাঁরা আমাকে ভালবাসেন, তাঁদের আশীর্বাদ সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছি আমি। আর আমাকে কেউ হিংসে করছে কি না, সেটা আমি বুঝতে পারি না।”

দর্শকদের ট্রোলের উত্তর দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti Chatterjee)। ট্রোলারদের কিভাবে সামলান তার উত্তরে অভিনেত্রী জানাচ্ছেন, “সত্যি কথা বলতে, খারাপ লাগে। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। যথেষ্ট লড়াই করে এই জায়গায় এসেছি। লোকে আমার স্ট্রাগলের কথা না ভেবে সমালোচনা করতে শুরু করে। সবাই তো আমার বাড়ি এসে দেখতে যাচ্ছে না, জীবনে আমাকে কতটা ভুগতে হয়েছে।”

সম্প্রতি, দেবী চৌধুরানী ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। শিবপ্রসাদ নন্দিতার আমার বস ছবিতে রাখি গুলজার এর সাথেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাকে। এখন পর্দা আয়ের ছবিগুলি মুক্তি পাওয়ার অপেক্ষায়।‌

RELATED Articles