মাথা ব্যথা দিয়ে সূত্রপাত, এক রাতেই একাধিকবার হার্ট অ্যা’টাক! শারীরিক অবস্থার চরম অবনতি, হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদেব চট্টোপাধ্যায়! উদ্বেগে পরিবার, এখন কেমন আছেন জানালেন সুদীপ চট্টোপাধ্যায়?

গতকাল রাতেই সোশ্যাল মিডিয়ায় শোকাবহ একটি খবর ছড়িয়ে পড়ে, বাংলার জনপ্রিয় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জানা যায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে। তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবার কাছে তার স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হলেও, চিকিৎসকরা এখনও সতর্ক রয়েছেন।

অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরবেন না অগ্নিদেব, কান্নাকাটি করছে ছেলে! চিন্তায় সুদীপা

রবিবার সকালে সুদীপা চট্টোপাধ্যায় তার স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেন, “অগ্নিদেবের গতকাল রাতে দুটি অ্যাটাক হয়েছে এবং এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। চিকিৎসকরা পরবর্তী সময়ে আবারও অ্যাটাক হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।” তিনি আরও জানান, অগ্নিদেবের শরীরে অতিরিক্ত সুগার এবং প্রেসার বেড়ে যাওয়ার কারণে তার শারীরিক অবস্থার ঝুঁকি অনেক বেশি। এমআরআই রিপোর্টে দেখা গেছে, বারবার অ্যাটাক হওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

আরও পড়ুনঃ ফের দুঃসংবাদ টলিউডে! হঠাৎ হাসপাতালে ভর্তি অহনা দত্তের স্বামী, দীপঙ্কর রায়! একরত্তি কন্যাকে রেখে ছুটলেন অভিনেত্রী! কী হয়েছে তাঁর, এখন কেমন আছেন?

সুদীপা চট্টোপাধ্যায় তার ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা সকলেই যে প্রার্থনা করছেন, তাতে আমরা অনেক শক্তি পাচ্ছি।” তিনি জানান, গত রাতে তার ছেলেও বারবার বাবার বিষয়ে জানতে চেয়েছিল। অনেকেই মিথ্যে কথা বলার পরামর্শ দিয়েছিল, তবে সুদীপা সবকিছু খোলামেলা বলে দেন। ছেলেকে তিনি সত্যি তথ্য জানিয়ে বলেন, তার বাবা বর্তমানে চিকিৎসাধীন।

অগ্নিদেবের শারীরিক অবস্থা আগেও বেশ কিছুবার খারাপ হয়েছিল, যা নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। একবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং তখন তার কাজও সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি তিনি আবার পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন, এবং তার পরিচালনায় ‘চোর’ ছবিটি মুক্তি পেয়েছিল, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।

বর্তমানে অগ্নিদেব চট্টোপাধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় সবার কাছে তার সুস্থতার জন্য আবারও প্রার্থনা করার আবেদন জানিয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে আশীর্বাদ জানিয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

RELATED Articles