তিন পরিবারের উপস্থিতিতেই দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুললেন রনি। দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করলেন বছর পঁচিশের রোহিণী চন্দ্র বর্মণ নামের এক যুবক। একই সঙ্গে একই বাড়িতে তুলেছেন দুই স্ত্রীকে। বিয়ের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটানটি ঘটেছে বাংলাদেশের পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায়। সূত্রের খবর, ওই রোহিণী চন্দ্র বর্মণ ওরফে রনির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইতি রানী নামের এক বছর কুড়ি বয়সের তরুণীর। প্রেম চলাকালীনই নাকি তারা স্থানীয় এক মন্দিরে গিয়ে বিয়ে করে। তবে এই কথাটি গোপনেই রেখেছিল তারা।
আবার কিছুদিন পর রনি বছর আঠারোর মমতা রানীর সঙ্গে একটি তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মমতার সঙ্গে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়ে যায় রানী। এরপর মমতা ও রনির পরিবার তাদের বিয়ের আয়োজন করে। এই কথা জানতে পেরে বাড়িতে অনশন শুরু করেন রনির আগের স্ত্রী ইতি রানী। এরপরই তিন পরিবারের উপস্থিতিতেই দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তোলে রনি।
জানা গিয়েছে, রনির প্রথম স্ত্রী ইতি একই ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার মেয়ে। আর দ্বিতীয় স্ত্রী মমতা লক্ষীদ্বার গ্রামের মেয়ে। রনির বাবা যামিনী চন্দ্র বর্মণ বলেন, “দুজনকে একসঙ্গে ঘরে তুলতে আমাদের আপত্তি ছিল না। তবে আগের বিয়ের বিষয়ে যেহেতু জানা ছিল না, তাই নতুন করে আবার বিয়ের আয়োজন করেছি”।
অন্যদিকে, ইতি রানীর বাবা গিরিশ চন্দ্র বলেন যে তাদের কোনো অভিযোগ নেই। রোহিনীর বাড়িতে আনুষ্ঠানিক বিয়েতে তিন পরিবারের লোকজনই ছিলেন।
ওই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন যে এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে বলে শুনেছেন তিনি। এর তাকে মৌখিকভাবে তাদের অবিভাবকরা বিষয়টি তাঁকে জানালে তিনি প্রশাসনকে জানিয়েছিলেন বলেও জানান। তবে পরে তারা আর যোগাযোগও করেননি বলে জানান দেলোয়ার হোসেন।






