Bangladesh: বাংলাদেশে একাধিক হিন্দু দেবী মূর্তির গলা কেটে ভেঙে দিলো মৌলবাদীরা! পুলিশ বলল ‘এটা হয়তো বাচ্চাদের দুষ্টুমি’, হতবাক সকলে

গতবছর বাংলাদেশে দুর্গাপূজার সময় ঘটেছিল ভয়াবহ ঘটনা। শুধুমাত্র গুজব রটিয়ে বাংলাদেশের দুর্গা পুজোর প্যান্ডেলে তাণ্ডব চালিয়েছিল মৌলবাদীরা। ইসকন মন্দিরে হামলা দিয়ে সেখানকার সন্ন্যাসী কে মেরেছিল তারা। মৌলবাদীরা অভিযোগ করেছিল দুর্গা মন্ডপে কোরআন রেখে তাদের ধর্মের অপমান করেছে হিন্দুরা।যদিও সিসিটিভি ফুটেজ দেখে যে ব্যক্তিকে কোরআন রাখার দায়ে ধরা হয়েছিল যারা গেছিল সেই ব্যক্তি আসলে মৌলবাদীদের সম্প্রদায়েরই। যদিও পরে দাবি করা হয় যে সে একজন মানসিক রোগী।

এই ঘটনার ক্ষত আস্তে আস্তে মুছতে শুরু করে দিয়েছিল বাংলাদেশের হিন্দুদের জীবন থেকে। কিন্তু সরস্বতী পুজো আসার আগেই বাংলাদেশে এবার যা ঘটলো তা এককথায় নিন্দনীয়। এবার বাংলাদেশের চট্টগ্রামে সরস্বতী মূর্তি ভেঙে দিল মৌলবাদীরা!

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই পড়েছে সরস্বতী পুজো। তাই জন্য বাংলাদেশে এখন থেকেই মূর্তি গড়া প্রস্তুত হয়ে গেছে। এবার মৃৎশিল্পী বাসুদেব পাল বোয়াখালীতে নিজের বাড়ির সামনেই পঁয়ত্রিশটি সরস্বতী মূর্তি তৈরি করে রেখেছিলেন। আর সেই মূর্তিগুলি ভেঙে পালিয়ে যায় মৌলবাদীরা। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীরা। এর পরে যেটা ঘটেছে সেটা শুনলে যে কোন হিন্দুর মনে আরও রাগ হওয়া স্বাভাবিক।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কবীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম সহ বাকি অফিসারেরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে আব্দুল করিম জানান যে, রাস্তার পাশে মূর্তিগুলো রাখা ছিল। তাই এটাকে পরিকল্পনামাফিক হামলা মনে হচ্ছে না।কোন বাচ্চা হত দুষ্টুমি করে অথবা মিনি ট্রাকে বাঁশ নিয়ে যাওয়ার সময় এই মূর্তি গুলো ভেঙে গেছে!তবে তারা জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles