অবসরের পর আমাদের সকলেরই মনে আশা থাকে বাকি জীবনটা নির্বিঘ্নে কাটানোর। LIC নিয়ে এলো তেমনই এক প্ল্যান। বিনিয়োগ করতে হবে কম। এদিকে রিটার্ন মিলবে বেশি। বেশ অবাক করা একটি স্কিম চালু করছে LIC।
নতুন স্কিমের নাম LIC সরল পেনশন প্ল্যান। এক্ষেত্রে মাত্র একবার প্রিমিয়াম জমা দিলেই আজীবন পেনশনের সুবিধে লাভ করা যাবে। আর পেনশন হোল্ডারদের বয়স এগিয়ে দেওয়া হয়েছে। এখন ৬০ বছর নয়, এই স্কিমের সুবিধে ৪০ বছর বয়স থেকেই নিতে পারেন প্রবীণ ব্যক্তিরা। পেনশনের টাকা তোলার জন্যে বার্ষিক, মাসিক, ষান্মাষিক কিংবা বার্ষিক ভিত্তিতে তোলা যেতে পারে। এর জন্যে একবারে ১০ লাখ টাকা জমা দিয়ে দিতে হবে। তবেই পাওয়া যাবে এই সুবিধে। ৪০-৮০ বয়সের মধ্যে থাকা প্রবীণরা এই স্কিমের লাভ নিতে পারবেন।একবারে ১০ লাখ টাকা দিলে বার্ষিক পেনশন হবে ৫০ হাজার। মাসিক পেনশন হবে ৪ হাজার টাকার বেশি।
আবার দুইভাবে স্কিমের সুবিধে নিতে পারবেন। সিঙ্গেল এবং জয়েন্ট স্কিম। সিঙ্গেল স্কিমে আপনি যতদিন জীবিত ততদিন পেনশন পাবেন। আপনার মৃত্যুর পর আপনার নমিনি করে যাওয়া ব্যক্তি সেই পেনশন পাবেন। আবার জয়েন্ট স্কিমে আপনি এবং আপনার স্বামী বা স্ত্রী পেনশন পাবেন। তারপর দুজনের মৃত্যুর পর আপনাদের নমিনি করে যাওয়া তৃতীয় ব্যক্তি পেনশনের বাকি টাকা নিতে পারবেন।





