ভারতের মতো এক টাকা বা দু’টাকা নয়, একেবারে এক ধাক্কায় পেট্রোপণ্যের দাম ৩০-৪০ টাকা বাড়িয়ে দিল এই দেশের সরকার। জানা গিয়েছে, এই দেশে প্রতি লিটার পেট্রোলে দাম বেড়েছে ৪৪ টাকা। এর জেরে এখন এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১৩০ টাকা।
অন্যদিকে, লিটার প্রতি ডিজেল, অকটেন ও কেরোসিনেরও দাম বেড়েছে এই দেশে। লিটার প্রতি ডিজেলের দাম ৩৪ টাকায় বেড়ে যাওয়ায় এখন এক লিটার ডিজেলের দাম দাঁড়াল ১১৪ টাকা। বেড়েছে অকটেনের দামও। প্রতি লিটার অকটেনে দাম বাড়ল ৪৬ টাকা। আগে এই দেশে অকটেনের দাম ছিল লিটার প্রতি ৮৯ টাকা/
কিন্তু হঠাৎ করে পেট্রোল-ডিজেলের দাম এই পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত কেন নিল এই দেশের সরকার? এই দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন গত ছয় মাসে পেট্রোপণ্য বিক্রির ক্ষেত্রে ৮ হাজার ১৪ কোটি টাকার বেশি লোকসান করেছে। সেই কারণে বর্তমান আন্তর্জাতিক তেলের বাজারে তৈরি হওয়া পরিস্থিতির কারণে আমদানি স্বাভাবিক রাখতে বেশি দামে জ্বালানি বিক্রি করতে হচ্ছে সরকারকে।
গতকাল, শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিতে জারি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। পেট্রোল-ডিজেলের এই দাম বৃদ্ধি হয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে। এর আগে ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার পেট্রোপণ্যের দাম বাড়িয়েছিল। সেই সময় লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছিল ১৫ টাকা করে।
এদিকে, পেট্রোপণ্যের দাম এই হারে বাড়ানোর বাড়ানোর কারণে মাথায় হাত পড়েছে প্রতিবেশী দেশের জনগণের মাথায়। সাধারণ মানুষ যে এর জেরে বেশ বিপাকে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। পেট্রোপণ্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে শেখ হাসিনার দেশে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!