কমনওয়েলথে এক ঘন্টার ব্যবধানে দুটি সোনা ভারতের! স্বর্ণপদক জয় কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া ও সাক্ষী মালিকের

দেশের মানুষকে নিরাশ করলেন না ভারতীয় কুস্তিগীররা। একঘন্টার ব্যবধানে দুটি সোনা, ভারতের ঝুলিতে। এই নিয়ে ভারতের ঝুলিতে মোট ২৩ টি পদক এলো। শুক্রবার রাতে কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া ও সাক্ষী মালিক স্বর্ণপদক পেয়েছেন।

ওইদিন রাতে কমনওয়েলথ গেমসের ৬৫ কেজি ক্যাটাগরির ফ্রি-স্টাইল পুরুষ কুস্তির ফাইনালে ভারতের ষষ্ঠ স্বর্ণপদকটি জয় করেছেন বজরঙ্গ পুনিয়া। টানা তিনটি কমনওয়েলথে পদক জিতলেন বজরঙ্গ। ২০১৮তে তিনি নিজের প্রথম স্বর্ণপদক জেতেন।

তার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক
৬২ কেজি ক্যাটাগরির ফ্রি-স্টাইল বিভাগে সোনা জিতেছেন। এর আগে বারবার সোনা হাতছাড়া হয়েছে সাক্ষীর। ২০১৪ কমনওয়েলথে রুপো এবং ২০১৮-তে ব্রোঞ্জ জিতেছিলেন এবং শেষমেষ এবছর সোনা জিতেছেন তিনি।

সব মিলিয়ে বলা যায়, দেশের মানুষদের নিরাশ করেননি ভারতীয় কুস্তিগীররা। যদিও বিশেষজ্ঞরা কুস্তি থেকে আরও তিনটি পদক আশা করেছিলেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles