‘ভারত সবার বাপ, ভারতকে কেউ হারাতে পারে না’, ভারত-বাংলাদেশের খেলা নিয়ে চ্যালেঞ্জ, হেরে গিয়ে মাথা ন্যাড়া করলেন বাংলাদেশি যুবক

ভারত (India) বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি খেলা মানেই টানটান উত্তেজনা। ক্রিকেটপ্রেমীদের (Cricket) জন্য যেমন এই খেলা উন্মাদনার তেমনি দুই দেশের মানুষের জন্য‌ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশকে নিয়ে যেমন দুই দেশের মানুষের আলাদা আলাদা আবেগ রয়েছে তেমনি ভারতের মধ্যেও অনেক পূর্ববঙ্গের মানুষ রয়েছেন আবার প্রতিবেশী দেশের সাথে আমাদের রয়েছে হৃদ্যতার সম্পর্ক। তাই ভারত বাংলাদেশের খেলা তে কে জেতে সেটা যেমন একটা প্রশ্ন থাকে তেমনি অনেকে এই খেলার হার-জিত প্রসঙ্গ নিয়ে অনেক বাজি ধরে বসে।

সম্প্রতি চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারিয়ে জয় হয়েছে ভারতের। ২৮০ রানে বাংলাদেশকে হারিয়েছে ভারত। খেলার শুরুতে বাংলাদেশ এগিয়ে থাকলেও খেলার শেষে ভারত হাসে বিজয়ীর হাসি। এই খেলায় প্রথমদিকে ব্যাট করতে নামে ভারত, ৩৭৬ রান করে সে। এই রানের মধ্যে আশ্বিন ও জাদেজার রান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এরপর বাংলাদেশ ব্যাটিং করতে মাঠে নামে। তখন দেখা যায় বাংলাদেশ মাত্র ১৪৯ রান করতে পারে।

এরপর দ্বিতীয় ইনিংসে ভারত চার উইকেট হারিয়ে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। এই দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ও শুবমান গিল সেঞ্চুরি করেছিলেন। এরপর বাংলাদেশের সামনে ভারত রেখে দেয় ৫১৫ রানের টার্গেট! তখন থেকেই অনেকে ধরে ফেলেছিলেন যে বাংলাদেশের পক্ষে আর কাম ব্যাক করা সম্ভব নয়। কিন্তু অনেক বাংলাদেশ প্রেমী আশা রেখেছিলেন বাংলাদেশ জিতবে, তাদের আশা পূরণ হল না। হেরে গেল বাংলাদেশ। এবার ভারত বাংলাদেশের এই খেলা ষকে কেন্দ্র করে অনেকেই বাজি ধরেছিল।

একজন বাংলাদেশী যুবককে দেখা গেল চ্যালেঞ্জ নিয়ে মাথা ন্যাড়া করতে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশী সেই যুবক জানিয়েছিল, বাংলাদেশের ক্রিকেট টিমের ওপর তার অনেক আস্থা ছিল, সে ভাবত বাংলাদেশ যেমন পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে হারিয়ে এসেছে তেমনি ভারতের কাছে গিয়েও ভারতকে হারিয়ে ফেলবে তাই সে চ্যালেঞ্জ নিয়েছিল ভারত হারবে বাংলাদেশ জিতবে।

এক‌ইসাথে সেই বাংলাদেশী যুবক আর‌ও বলে সে বলেছিল যে, বাংলাদেশ কিছুতেই হারবে না, বাংলাদেশ যদি হারে তাহলে সে মাথা ন্যাড়া করবে। আসলে বাংলাদেশী ক্রিকেট টিমের ওপর ভরসা রেখেই এই কথা বলেছিল সেই যুবক কিন্তু বাংলাদেশ যখন হেরে যায় তখন নিজের কথা রাখতে সত্যি সত্যি মাথা ন্যাড়া করে ঐ যুবক। তার সমস্ত চুল যখন কেটে ফেলা হয় তখন সে বলতে থাকে তার অনেক শিক্ষা হয়েছে সে আর কোনদিনও ভারতকে ছোট করবে না এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে সমর্থন করবে না।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles