সকাল সকাল শরীরচর্চা করতে ব্যস্ত ইউভান, কীসের প্রস্তুতি চলছে রাজশ্রীর পুত্রের?

কিছুদিন আগেই একবছর বয়স হয়েছে ইউভানের। এখন সে বিগ বয়। তার নানান ছবি বা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শুধু পোস্ট হওয়ার দেরি। এরপরই তা ভাইরাল। আর রাজ বা শুভশ্রীও ছেলের কোনও ছবি বা ভিডিও পোস্ট করতে কোনও কার্পণ্য করেন না। সকলের মধ্যে থেকেই বড় হচ্ছে ইউভান।

ইউভান ছোটো থেকে সেলিব্রিটি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রাজ-শুভশ্রীর অনুরাগীদের ক্রেজ চোখে পড়ার মতো। ইউভানের প্রথমবার দাঁড়ানোর ভিডিও হোক বা প্রথম পার্টি করা, বা কোনও উৎসবে ইউভানের ভিডিও, সবই নেটিজেনরা খুব ভালোবেসেই আপন করে নেন।

কিছুদিন আগেই মা-বাবার সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছে ইউভান। সেখানে বিচে মা-বাবার সঙ্গে চুটিয়ে আনন্দ করার ভিডিও-ও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ইউভানকে দেখা গেল একেবারে অন্য রূপে। এতটুকু বাচ্চা, আর সে নাকি শরীরচর্চা করছে।

হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই একটি ভিডিও শেয়ার করলেন খোদ রাজ চক্রবর্তীই। ভিডিওতে দেখা যাচ্ছে, খাট ধরে ইউভান চিন-আপ করছে আর তাকে কোলে ধরে রয়েছে রাজ নিজেই। আর ইউভানও বেশ মজা পেয়েই খাট ধরে ওঠানামা করছে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

মিষ্টি এই ভিডিও ভাইরাল হতে সময় নেয় নি। এই ভিডিওতে কমেন্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই। নানান মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে উঠেছে রাজ চক্রবর্তীর কমেন্ট বক্স।

RELATED Articles