বাজার শেষ জিও, এয়ারটেলের! বাজারে দুর্দান্ত প্ল্যান আনল বিএসএনএল

টেলিকম কোম্পানিগুলির ঘুম উড়েছে। জিও, এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন-আইডিয়ার মতো কোম্পানির মাথায় হাত! বড় চমক দিল বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। একদিকে কয়েকটি জায়গায় বিএসএনএল 3G পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। অপরদিকে, এনেছে আরও কিছু নতুন চমক। এবার মাত্র ১০০ টাকারও কমে এবং বেশিদিনের ভ্যালেডিটি সমৃদ্ধ রিচার্জ প্ল্যান।

ইদানীং বিএসএনএলের কম খরচের প্ল্যানের দিকে ঝুঁকছে আমজনতা। বেসরকারি সিমগুকির রিচার্জ ব্যয়বহুল। একাধিক অফার দেওয়ার পরও মন পাওয়া যাচ্ছে না গ্রাহকদের। এর সুযোগে বিএসএনএল নিজেদের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। নতুন বছরের নতুন প্ল্যান লঞ্চ করেছেন তারা।

বিএসএনএল-এর একাধিক প্ল্যানের মধ্যে ৯১ টাকার রিচার্জ প্ল্যানটি নজর কাড়ছে সকলের। দাম কম অথচ সুবিধা আকাশছোঁয়া। একবার রিচার্জ করলে দু’মাস রিচার্জ নিয়ে আর চিন্তা নেই। প্ল্যানের বৈধতা ৬০দিন।

বস্তুত, যাদের দ্বিতীয় অপশন হিসেবে বিএসএনএল সিম রয়েছে, তাদের সিম সচল রাখার জন্য ব্যয়বহুল রিচার্জের প্রয়োজনীতা নেই। ৯১ টাকার রিচার্জে গ্রাহকরা ৩ মাস ইনকামিং কল, মেসেজ করার মতো সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ অভাবের কারণে মেধাবী ছাত্রীর আত্মহত্যা, শোকের ছায়া ক্যানিংয়ে

উল্লেখ্য, ৯১ টাকার প্ল্যানে কোনও ডেটা অথবা টকটাইম নেই। শুধুমাত্র সিম সচল রাখার জন্যই করতে হবে এই রিচার্জ। বিশেষ বিষয় হচ্ছে অ্যাড অন ডাটা, টক টাইম প্যাকগুলো কম দামে পাওয়া যাবে। সিম সচল রাখার পাশাপাশি মিলবে ডেটার মতো ফিচারও।

RELATED Articles