পাটনার গান্ধী ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনরত ছিলেন জন সুররাজ প্রধান প্রশান্ত কিশোর। তবে এদিন ভোররাতে তাঁকে আটক করল বিহার পুলিশ। ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত প্রিলিমিনারি পরীক্ষা বাতিল নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। যার দাবিতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন করছেন জনসুরাজের প্রতিষ্ঠাতা।
তিনি বিহারের বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এদিকে সরকার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণার পর সেই বর্তমানে আরও তীব্র হয়েছে। প্রশান্ত কিশোর দাবি তোলেন, সরকারের এই পদক্ষেপ থেকে স্পষ্ট, পরীক্ষায় অনিয়ম হয়েছে। এর মাঝে জেলা প্রশাসন প্রশান্ত কিশোর ও তাঁর মোট ১৫০ জন সমর্থকের বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। বলা হয় যে, প্রশান্ত কিশোরের এই বিক্ষোভ সম্পূর্ণ ‘অবৈধ’। তার মধ্যে আজ ভোররাতে প্রশান্ত কিশোরকে গান্ধী ময়দান থেতে তুলে নিয়ে গেল পুলিশ।
এই আন্দোলন নিয়ে সংবাদমাধ্যমকে প্রশান্ত কিশোর বলেছিলেন, ‘আন্দোলন আদতে আমলা তন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সমবেত প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমলাতন্ত্র গত দশ বছর ধরে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা ভুল ভাবে পরিচালনা করে চলেছে। তাই সরকারের মনে হতেই পারে, এটা হয়তো আর পাঁচটা বিক্ষোভের মতোই একটি বিক্ষোভ। কিন্তু, এখনো যদি সরকারের ঘুম না ভাঙে, তাহলে এই বিক্ষোভই একটি অভ্যুত্থানে পরিণত হবে।’
আরও পড়ুনঃ বাজার শেষ জিও, এয়ারটেলের! বাজারে দুর্দান্ত প্ল্যান আনল বিএসএনএল
প্রশান্ত আরও অভিযোগ তোলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের বর্তমান এনডিএ সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে। তিনি দাবি করেছিলেন যে, এক-একটি আসন মোট ৩০ লক্ষ থেকে ১.৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
#WATCH | BPSC protest | Bihar: Patna Police detains Jan Suraaj chief Prashant Kishor who was sitting on an indefinite hunger strike at Gandhi Maidan pic.twitter.com/cOnoM7EGW1
— ANI (@ANI) January 5, 2025





