ভারতের অন্যতম বিখ্যাত ও বড় গয়না বিক্রেতার চেইন হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। রাত পোহালেই পয়লা বৈশাখ। বাংলা নববর্ষকে আরও বেশি সুন্দর করে তুলতে এবার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকার।
সেনকো গোল্ড ডায়মন্ডস-এর পূর্বের আঞ্চলিক শাখার জন্য মধুমিতাকে বেছে নেওয়া হয়েছে এই গয়না প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর হয়ে নানান ক্যাম্পেন করবেন মধুমিতা।
অন্যদিকে, এই সংস্থার উত্তর-পূর্বের আঞ্চলিক শাখার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় আসামী অভিনেত্রী সুনীতা কৌশিককে। আসামের অনুষ্ঠান ‘বোহাগ বিহু’ উপলক্ষ্যে আসাম ও ত্রিপুরাতে এই সংস্থার হয়ে নানান বিজ্ঞাপনে দেখা যাবে সুনীতা কৌশিককে।
এই বিষয়ে অভিনেত্রী মধুমিতা সরকার জানান, “গয়নার ব্যবসায় গত ৫০ বছর রাজত্ব করে আসা একটা এত বড় সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সঙ্গে যুক্ত হতে পারা এক অনন্য সম্মান। এই ক্যাম্পেনটি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এর ক্যাম্পেনের মাধ্যমে বাংলার আসল সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে”
অন্যদিকে, অভিনেত্রী সুনীতা কৌশিক জানান, “কোনও গয়না বিক্রেতা সংস্থার সঙ্গে এটা আমার প্রথম কাজ। এই সংস্থার গয়না আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। উত্তর-পূর্বের আঞ্চলিক শাখার জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে পেরে আমার খুবই ভালো লাগছে”।
বলে রাখি, গত বছরের অক্টোবর মাস থেকে বলি অভিনেত্রী কিয়ারা আডবানি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তাদের হালকা ওজনের, হাতে তৈরি গয়নার জন্য বিখ্যাত। ব্র্যান্ডের শক্তি বাংলার কারিগরদের নিপুণ কারুকাজ। উৎসবের মরশুমে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য দেশজুড়ে ১২০টিরও বেশি দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেনকো। এছাড়াও সম্প্রতি, ডিজি গোল্ড নামে একটি অনলাইন সোনার লেনদেনের প্ল্যাটফর্মও চালু করেছে যা ৯৯৫ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনায় বিনিয়োগের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্বচ্ছ প্ল্যাটফর্ম।





