নববর্ষের সকালে ভয়ঙ্কর কাণ্ড কোচবিহারে, ভেঙে পড়ল শতাধিক বাড়ি, হল প্রাণহানিও, বছরের প্রথমদিনে ১০ মিনিটে ছারখার গোটা গ্রাম

কোনওরকমের পূর্বাভাস ছিল না। কিন্তু নববর্ষের দিন সকালে যেন এক ভয়ংকর খেলায় মাতল প্রকৃতি। মাত্র ১০ মিনিট আর তার মধ্যেই শেষ হয়ে গেল একটা গোটা গ্রাম। হল প্রাণহানিও। গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যাতেই আলিপুরদুয়ারে ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছিল এক মহিলার।

আর এবার সেই একই ঘটনা কোচবিহারে। সকাল ন’টার পর বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। সেই সময় যারা রাস্তায় কাজে বেরিয়েছিলেন, এদিক-ওদিক ছুটে আস্তানা খুঁজতে থাকেন। এরপরই বেড়ে যায় ঝড়ের গতিবেগ। ১০ মিনিটের ঝড়ের জেরে তছনছ হয়ে যায়। এর জেরে যারা আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক।

গতকাল, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর এক নম্বর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়ায় শুরু হয় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে থাকে। প্রায় ১০ মিনিট জারি থাকে এই আবহাওয়া। এর জেরেই প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় গোটা এলাকা। উড়ে যায় একের পর এক বাড়ির টিনের চাল। আবার কোনও কোনও বাড়ি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

একাধিক গাছ রাস্তার উপর উপড়ে পড়েছে। আলিপুরদুয়ারের বারোবিশা-কোচবিহারের রামপুর রাজ্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এখন। বন্ধ রয়েছে যানচলাচল। ঝড়ের দাপটে একাধিক বিদ্যুতের খুঁটি একের পর এক বাড়ির টিনের চাল। এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিনদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল থেকে বাতাসে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে আর এই কারণেই এই বৃষ্টি।

আরও অন্যান্য খবর