দেশের অন্যতম নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সংস্থা বাজাজ ফাইন্যান্স লিমিটেড এক বড় সাফল্য কায়েম করল। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫০ হাজার কোটি টাকা মাইলফলক পার করেছে এই সংস্থা। তাদের অর্ধ মিলিয়ন ডিপোজিটের আমানতকারীদের মধ্যে প্রত্যেক আমানতকারীর ২.৮৭ আমানত রয়েছে, যা সর্বসাকুল্যে হিসেব করলে দাঁড়ায় মোট ১.৪ মিলিয়ন আমানত।
বাজাজ ফাইন্যান্সের দীর্ঘমেয়াদী ঋণ প্রোগ্রামগুলির মধ্যে CRISIL, ICRA, CARE প্রোগ্রাম AAA/Stable-এর সর্বোচ্চ ক্রেডিট রেটিং পেয়েছে। অন্যদিকে আবার তাদের স্বল্পমেয়াদী ঋণ প্রোগ্রাম যেমন CRISIL, ICRA ইন্ডিয়া রেটিং A1+ এবং AAA (স্থিতিশীল) রেটিং পেয়েছে ফিক্সড ডিপোজিট প্রোগ্রামের জন্য।
৪৪ মাসের ফিক্সড ডিপোজিট মেয়াদের জন্য সর্বোচ্চ হারে সুদ দেয় বাজাজ ফাইন্যান্স। এই সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৮.৬০% এবং অন্যান্য জন্য ৮.৩৫%। ১২ ও ২৪ মাসের জন্য এই সংস্থা যে সুদের হার দেয় তা হল যথাক্রমে ৭.৪০% ও ৭.৫৫%। আবার ৩৬ থেকে ৬০ মাসের জন্য এই সংস্থার সুদের হার ৮.০৫%। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.২৫% সুদের হার অফার করে এই সংস্থা।
এই সাফল্যের বিষয়ে বাজাজ ফাইন্যান্সের ফিক্সড ডিপোজিটস অ্যান্ড ইনভেস্টমেন্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শচীন সিক্কা, বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুদের হারে দীর্ঘমেয়াদী সঞ্চয় সমাধানের প্রস্তাবের উপর দৃষ্টি নিবদ্ধ করেছি। আমাদের স্থায়ী আমানতের পোর্টফোলিও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত দুই বছর, বাজাজ ফিনসার্ভ ব্র্যান্ডের প্রতি গ্রাহকের আস্থা, ডিজিটালভাবে ফিক্সড ডিপোজিট বুক করার সহজতা ও আমাদের দেশব্যাপী উপস্থিতি এই সাফল্যের প্রতিফলন”।





