বড় সাফল্য বাংলার বন্ধন ব্যাঙ্কের, বিশ্বের তাবড় তাবড় সংস্থাদের হারিয়ে তাদের মুখের সামনে থেকে চুক্তি ছিনিয়ে আনলেন বাঙালি চন্দ্রশেখর ঘোষ

দেশ-বিদেশের নানান নামীদামী সংস্থা সাড়ে চার হাজার কোটি টাকার ব্যবসা নিজেদের আয়ত্তে আনার জন্য প্রায় মুখিয়ে ছিল বলা যায়। তাদের মুখের সামনে থেকে ব্যবসা ছিনিয়ে নিয়ে এল বাংলারই এক সংস্থা। মিউচুয়াল ফান্ড সংস্থা আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কিনল বন্ধন ব্যাঙ্কের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। এই হস্তান্তর ভারতের বিনিয়োগ বাজারে এজ পর্যন্ত সবথেকে বড় হস্তান্তর বলে জানা গিয়েছে। আর সেই হস্তান্তর হল বাঙালি চন্দ্রশেখর ঘোষের হাতেই।

বর্তমানে ভারতীয় বাজারের অনেকটা জুড়ে রয়েছে মিউচুয়াল ফান্ড। ভারতে কমপক্ষে ৩৮ লক্ষ কোটি তাজার লেনদেন হয় এই ক্ষেত্রে। এতদিন পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের মূল শাখা ফিনান্সিয়্যাল হোল্ডিং সাধারণ ব্যাঙ্কিং পরিষেবাই দিত। তবে এবার এই সংস্থা বৃহত্তর ক্ষেত্রে নিজেদের ব্যবসা শুরু করতে চলেছে। ভারতের বাজারে যখন বিশ্বের সব তাবড় তাবড় সংস্থা ব্যবসা খুলতে চাইছে, তখন মাত্র সাত বছর আগে শুরু হওয়া একটি সংস্থার এই জয় বেশ গুরুত্বপূর্ণ, এমনটাই মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

চার হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে যে দু’টি সংস্থা বন্ধনের কনসোর্টিয়ামের হাতে এসেছে, এর মধ্যে একটি হল আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট আর অন্যটি হল আইডিএফসি এএমসি ট্রাস্টি কোম্পানি। এই দুই সংস্থার সাহায্যে বন্ধন কীভাবে মিউচুয়াল ফান্ডের ব্যবসা বাড়াবে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে যে আপাতত কয়েকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছে। সেগুলি হাতে পেলেই পরবর্তী পরিকল্পনার কথা ভাববে তারা।

আইডিএফসি-র এই মিউচুয়াল ফান্ড কেনার জন্য বন্ধন ব্যাঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় ছিল আমেরিকান সংস্থা ইনভেসকো। এই ব্যবসা পাওয়ার জন্য তারা হাত মেলায় কেদারা ক্যাপিটল ও ওয়ারবাগ পিনকাস নামের আরও দুটি সংস্থার সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত ব্যবসা ছিনিয়ে আনতে সক্ষম হল বন্ধনই।

এই চুক্তি বেশ গুরুত্বপূর্ণ কারণ এইচডিএফসি, আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্কের মতো নানান সংস্থা থাকা সত্ত্বেও একেবারে শূন্য থেকে শুরু করা বন্ধন ব্যাঙ্ক এই ব্যবসা পেয়েছে যা ভারতীয় অর্থনীতিতে বিনিয়োগ দুনিয়ায় হওয়া সবচেয়ে বড় চুক্তি।

আরও অন্যান্য খবর