আইডিএফসি লিমিটেড ও বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিং লিমিটেডের সমন্বয়ে গঠিত একটি কনসর্টিয়াম আইডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ট্রাস্টিকে অধিগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হল। ৪,৫০০ কোটি টাকার চুক্তি হয়েছে দুই সংস্থার মধ্যে।
এই প্রসঙ্গে মানিকন্ট্রোল আগেই জানিয়েছিল যে সিঙ্গাপুরের জিআইসি ও প্রাইভেট ইক্যুইটি ফার্ম ক্রিসক্যাপিটালের সঙ্গে কলকাতা-ভিত্তিক বন্ধন গ্রুপের নেতৃত্বে একটি কনসর্টিয়াম তৈরি করা হবে। সেই অনুযায়ীই ইনভেসমেন্ট প্রসেসের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বন্ধন ব্যাঙ্ককে। ফিনান্সিয়াল ইনভেসমেন্ট ও বাজারগত স্ট্র্যাটেজির পরিসংখ্যান বন্ধন ব্যাঙ্ককে এই তালিকায় পৌঁছে দিতে সাহায্য করেছে।
কনসর্টিয়ামের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিয়ান অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে এত বড় ধরনের চুক্তি এই প্রথম। কোনও সন্দেহ নেই যে এই চুক্তি বন্ধন ব্র্যান্ডের পাশাপাশি জিআইসি এবং সিসি-র আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি এবং অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী এবং সম্প্রসারিত করতে সহায়ক ভূমিকা পালন করবে”।
আইডিএফসি লিমিটেডের চেয়ারম্যান অনিল সিংভি জানান, “এই ট্রানজাকশনে আমাদের ভ্যালু আনলকিং প্ল্যান এবং ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড স্পেসে আইডিএফসির অবস্থান বেশ পাকাপোক্ত হবে”।
বন্ধন ফিনান্সিয়াল হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কর্নি এস আরহা বলেন, “বন্ধন সর্বদাই জনসাধারণের কাছে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল সার্ভিস পৌঁছে দেওয়ার বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলেছে। এখন আইডিএফসি আমাদের বেশ বড় ধরনের স্কেল-আপ অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম দিচ্ছে। এতে অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে”।





