আরও প্রসারিত হল বন্ধন ব্যাঙ্কের যাত্রাপথ! এবার গুয়াহাটিতে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম কারেন্সি চেস্ট উদ্বোধন করল ব্যাঙ্ক

গুয়াহাটিতে একটি কারেন্সি চেস্ট খোলার ঘোষণা করেছে বন্ধন ব্যাঙ্ক। এখনও পর্যন্ত যে কোনও ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের দ্বারা উত্তর-পূর্ব অঞ্চলের বৃহত্তম কারেন্সি চেস্ট এটি। এটি ব্যাঙ্কের দ্বিতীয় কারেন্সি চেস্ট। শহরের শাখা এবং এটিএমগুলির জন্য নগদের জোগান দিতে ব্যাঙ্ককে সাহায্য করবে এই কারেন্সি চেস্ট।

এই কারেন্সি চেস্ট নগদ টাকা (কারেন্সি নোট) সরবরাহের পাশাপাশি উত্তর পূর্বের সামগ্রিক আর্থিক বাস্তুতন্ত্রকে সাহায্য করবে বলেও জানা যাচ্ছে। এদিন গুয়াহাটি কারেন্সি চেস্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর, জোস জে কাট্টুর, বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও; উত্তর-পূর্ব রাজ্যগুলির রিজিওনাল ডিরেক্টর, আরবিআই গুয়াহাটি, সঞ্জীব সিংহ; এবং বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও, চন্দ্র শেখর ঘোষ-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও প্রসারিত হল বন্ধন ব্যাঙ্কের যাত্রাপথ! এবার গুয়াহাটিতে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম কারেন্সি চেস্ট উদ্বোধন করল ব্যাঙ্ক

বর্তমানে অসমে বন্ধন ব্যাঙ্কের প্রায় ২৬ লক্ষ গ্রাহক রয়েছে। ৪৭২টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেট রয়েছে এই রাজ্যে। বিশাল এক নেটওয়ার্কের মাধ্যমে অসমের জনগণকে ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত সাহায্য করে বন্ধন ব্যাঙ্ক। চলতি আর্থিক বছরে ভারত জুড়ে ৫৫০টিরও বেশি নতুন শাখা খুলবে এই ব্যাঙ্ক। এর মধ্যে ২০টি অসমে খোলা হবে বলে জানা গিয়েছে।

এদিনে এই অনুষ্ঠানে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও, চন্দ্র শেখর ঘোষ, “অনেক বছর ধরে অসম বন্ধন ব্যাঙ্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা এ রাজ্যে ২৬ লক্ষেরও বেশি গ্রাহকের আস্থা ও ভালবাসা পেয়েছি। অসম এবং উত্তর পূর্বের বাকি অংশে আমাদের উল্লেখযোগ্য বন্টন গুয়াহাটিকে আমাদের কারেন্সি চেস্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পরিণত করেছে। এই কারেন্সি চেস্ট খোলা অসম এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে আমাদের অঙ্গীকারের একটি প্রমাণ”।

RELATED Articles