AI প্রযুক্তি চালিত হিউম্যানয়ড অ্যাক্সা (AXAA) নিয়ে এল AXIS ব্যাঙ্ক, যা হল ডিজিটাল ব্যাঙ্কিং এর নতুন ভাষা

ভারতের তৃতীয় বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক, গ্রাহকদের উন্নত পরিষেবা দিতে এবার লঞ্চ করল স্বয়ংক্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘অ্যাক্সা’। এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রোবট। এটি প্রধানত ৩ টি কাজ করতে সক্ষম।

১. এটি ইংরেজি, হিন্দি এবং হিংলিশে গ্রাহকদের সাথে কথা বলতে সক্ষম।
২. কাস্টমারের প্রশ্নের উদ্দেশ্য ও প্রকৃতি চিনে নিতে সক্ষম।
৩. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং (NLU) এবং স্বয়ংক্রিয় স্পিচ রেকগনিশনের মাধ্যমে গ্রাহকদের সাথে কথা বলতে সক্ষম।

আজ লঞ্চ হওয়া ‘অ্যাক্সা’ ব্যাঙ্কের “দিল সে ওপেন” নীতির সাথে যুক্ত। যার মূল ধারণা হল গ্রাহকদের প্রতি আরো বেশি ফোকাসড হওয়া এবং সংস্থার ক্রমোন্নতি ঘটানো। অ্যাক্সা হিউম্যানয়ডের মত কাজ করে এবং অনেক বেশি সঠিক এবং তাৎক্ষণিক উত্তর দিতে সক্ষম। এর মাধ্যমে গ্রাহকরা বিনা কোন মানুষের সাহায্য ছাড়াই তাঁদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

অ্যাক্সা হিউম্যানয়ডটি একসাথে অনেকগুলি ভাষায় কথা বলতে পারে। যেমন ইংরেজি, হিন্দি এবং হিংলিশ। এটি একটি স্বয়ংক্রিয় স্পিচ রেকগনিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং প্রযুক্তির মাধ্যমে এরা সহজে প্রশ্নের ভাষা ও প্রকৃতি বুঝে নিতে পারে। এছাড়াও এটি AI এর বিজনেস অ্যালগোরিদমে চলে। তাই এটি কন্ট্যাক্ট সেন্টারের কাজকেও নিমেষে করে ফেলতে পারে। অ্যাক্সা একদিনে এক লক্ষ প্রশ্ন ও অনুরোধের সমাধান করতে পারে দ্রুততার সঙ্গে।

আজকের লঞ্চ উপলক্ষে রতন কেশ, ইভিপি এবং হেড – রিটেল অপারেশনস অ্যান্ড সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, বলেন “আমাদের প্রধান লক্ষ্য গ্রাহকদের কাছে ডিজিটাল ব্যাঙ্কিংকে জনপ্রিয় করে তোলা যার জন্য এই উদ্যোগগুলি নিচ্ছে ব্যাঙ্ক। ব্যাঙ্ক তার সংস্থার বৃদ্ধি, লাভের সম্ভাবনা ও স্থিতিশীলতা (GPS) এই ৩টি বিষয়ের ওপর স্ট্র্যাটেজি তৈরি করেছে। আমাদের আশা এই নতুন বোটটি গ্রাহকের সমস্যার শুধু সমাধানই করবে না উপরন্তু কন্ট্যাক্ট সেন্টারগুলোর কাজের দক্ষতাও বাড়াবে। এমনকি ব্যাঙ্ক কর্মচারীদেরও অনেক জটিলতর প্রশ্ন ও অনুরোধগুলোর সমাধানে সাহায্য করবে। যা ব্যাঙ্কের কাজের মান এবং কাস্টমারের অভিজ্ঞতাকে আরো ভাল করে তুলবে। অ্যাক্সা সার্ভিস অফিসারদের পাশাপাশি কাজ করবে গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের জন্য। অন্যদিকে ফোন ব্যাঙ্কিং আই ভি আর এ অ্যাক্সা ডিপ্লয় করার জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক Vernacular.Ai নামক সার্ভিস প্রোভাইডারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

লঞ্চের দিন Vernacular.Ai এর সিইও এবং কো-ফাউন্ডার সৌরভ গুপ্তা জানান, “অ্যাক্সিস ব্যাঙ্ক-এর মতো একটি সংস্থা যেটি সারা দেশের মানুষকে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সাথে পরিচয় করাতে উদ্যত, তাদের সাথে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। অ্যাক্সা ভারতীয় ভাষা এবং উচ্চারনের ভিত্তিতেই বানানো তাই
এটি গ্রাহকের ভাষাকে বুঝে নিয়ে তার উত্তর দিতে সক্ষম।”

প্রসঙ্গত অ্যাক্সা কোন মানুষের হস্তক্ষেপ ছাড়াই আই ভি আরে কল ধরে রাখতে পারে। কিন্তু যদি অ্যাক্সা কোন গ্রাহককে পরিষেবা দিতে না পারে বা তাঁর প্রশ্নের সমাধান না করতে পারে তাহলে সে সরাসরি কলটি একজন বিশেষজ্ঞ সার্ভিস অফিসারকে পাঠিয়ে দেবে। যাতে খুব অল্প সময়েই কাজটি সম্পন্ন হবে। অ্যাক্সা-র মাধ্যমে অ্যাক্সিস বাঙ্ক যে আগামী দিনে মানুষকে আরও বেশি ডিজিটাল বান্ধব করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। ফলে গ্রাহকদের সময়ও যেমন বাঁচবে ব্যাঙ্কের কাজও অনেক দ্রুত গতিতে সম্পন্ন হবে। মানুষ বিজ্ঞানের এক নতুন পর্যায়ে পৌঁছাবে।

RELATED Articles

Leave a Comment