ইতিহাসের সাক্ষী হবে বিশ্ব। ৫ই আগস্ট আমেরিকার টাইমস স্কোয়্যারে দেখা দেবেন স্বয়ং ভগবান ‘শ্রী রাম’!

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ ঘোষণা করেছেন তার রাজ্যে ওই দিনটি দীপাবলীর মতো করে উদযাপন করা হবে।

স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আর এই ইতিহাসের সাক্ষী থাকবে বিশ্ব। সেইদিনই ভগবান শ্রী রাম ও রাম মন্দিরের থ্রি ডি ছবি সুদূর মার্কিন মুলুকের নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ভেসে উঠবে। ওইদিন ভারতের পাশাপাশি এক ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রও।

আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার কমিটির প্রধান তথা হিন্দুত্ববাদী নেতা জগদীশ সেহওয়ানি বুধবরা জানিয়েছেন, আগামী ৫ই আগস্ট এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চান প্রবাসী ভারতীয়রাও। রাম মন্দিরের ভূমি পুজোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ওইদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হিন্দি ও ইংরাজিতে লেখা জয় শ্রী রাম, রাম ও রাম মন্দিরের থ্রি ডি ছবি এবং প্রধানমন্ত্রীর শিলান্যাসের ছবি ভেসে উঠবে Nasdaq বিলবোর্ডে। ১৭ হাজার স্কোয়্যার ফুটের বিশাল এল‌ইডি স্ক্রিনে ভেসে উঠবে সেইসব ছবি।

RELATED Articles

Leave a Comment