শুধু রাঘববোয়াল নয় পালিয়েছে চুনোপুঁটিরাও! ঋণ খেলাপির ৪ বছর পর সিবিআই-এ অভিযোগ এসবিআই-র!

৪০০ কোটি টাকা শোধ না করেই ঋণের বোঝা মাথায় নিয়ে ড্যাং ড্যাং করে দেশ ছেড়ে পালিয়েছিলেন কয়েকজন ব্যবসায়ী। তবে এখন নয়, এই ঘটনা ৪ বছর আগের। তবে এতদিনে এঁদের বিরুদ্ধে সিবিআই-এ অভিযোগ দায়ের করার টনক নড়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ মোট ছয়টি ব্যাংকের থেকে ৪০০ কোটি টাকার ঋণ নেন বাসমতী চালের বিনিয়োগকারী সংস্থা রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক। গত ২৫শে ফেব্রুয়ারি ওই কোম্পানির মালিকদের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে অভিযোগ দায়ের করে এসবিআই। গত সপ্তাহে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিবিআই।

২০১৬-তেই রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেডকে নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে ১৭৩.১১ কোটি, কানাড়া ব্যাংকের থেকে ৭৬.০৯ কোটি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে ৬৪.৩১ কোটি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে ৫১.৩১ কোটি, করপোরেশন ব্যাংকের থেকে ৩৬.৯১ কোটি এবং আইডিবিআই ব্যাংকের থেকে ১২.২৭ কোটি টাকা ঋণ নেয় এই কোম্পানি।

RELATED Articles

Leave a Comment