Toycathon 2021: ভারতকে বিশ্বের সবচেয়ে বড় ‘টয় ম্যানুফাকচারিং হাব’-এ পরিণত করতে মোদী সরকারের অভিনব উদ্যোগকে সাধুবাদ! 

১৩৫ কোটির ভারতবর্ষে প্রতিভার অভাব নেই। এবার এই প্রতিভাকে একত্রিত করতে Toycathon বা টয় হেকাথেলনের আয়োজন করেছে কেন্দ্র।

Toycathon 2021-এর কথা কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি এবং শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন। আর এবার মোদী সরকারের এই অভিনব উদ্যোগে এবার যোগ দিতে পারেন ছোট-বড় সব বয়সিরাই। সেই অনুযায়ী শুরু হলো রেজিস্ট্রেশন।

কি উদ্দেশ্য এই Toycathon-এর?

এটি আয়োজনের পিছনে কেন্দ্রের প্রধান লক্ষ্য হলো দেশের সব প্রান্তের সেরা উদ্ভাবনী মস্তিষ্কগুলিকে একত্রে আনা। সেই সঙ্গে নিজস্ব সৃষ্টিশীল ভাবনার জন্য মেধাবীদের পুরষ্কৃত করা। এই টয়কাথেলনের মধ্যে দিয়ে স্বদেশচেতনা ও সংস্কারের বীজটি বুনতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে বৈদিক সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, বৈদিক গণিত, দেশপ্রেমিক-এই ধরনের বিষয়কে সামনে রেখে যে উদ্যোগ নেওয়া হবে তাকেই এই অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইনট টয়কাথেলনে একদিকে যেমন অ্যাপ বা ইলেক্ট্রনিক গেমের দিকে নজর রাখা হবে তেমনই অফলাইনে নানা বিধ খেলনা, পাজল গেমের একটি প্রদর্শনীও করা হবে। আগামী ২১শে জানুয়ারি এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হবে। গ্র্যান্ড ফাইনাল হবে ২৩-২৫শে ফেব্রুয়ারি। এর অন্যতম উদ্দেশ্য হল ভারতকে বিশ্বের সবচেয়ে বড় খেলনা প্রস্তুতকারী দেশে পরিণত করা।

টয়কাথেলনের ওয়েবসাইটে উদ্যোগটি সম্পর্কে একটি বিবৃতি দিয়ে  জানানো হয়েছে এটি একটি আন্তঃমন্ত্রক উদ্যোগ। এই প্রচেষ্টায় সামিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন, বস্ত্রমন্ত্রক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ওয়েবসাইটে আরও বলা হয়েছে এই Toycathon 2021-তে অংশগ্রহণকারী দেশের খেলনা বিশেষজ্ঞদের উদ্ভাবনগুলির মধ্যে শ্রেষ্ঠটিকে বেছে নিয়ে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

RELATED Articles