আমরা প্রায়শই এমন খবর শুনতে পাই যেখানে জানা যায় যে পুরনো নোট বা পয়সা ঘরে থাকলে তা বিক্রি করে অনেকে লক্ষাধিক টাকা রোজগার করেন। অনেকেরই ইচ্ছা থাকে পুরনো নোট বা পয়সা কালেক্ট করার। এই সংক্রান্ত বিভিন্ন ওয়েব সাইট আছে যেখানে পুরনো নোট এবং পয়সা কিনতে পাওয়া যায়। সেখানেই লাখ লাখ টাকা দিয়ে এই সব পুরনো জিনিস কেনেন মানুষ।
এখন আপনার কাছে যদি তিন ধরনের নোট থাকে তাহলে আপনি হয়ে যাবেন লক্ষপতি। কিন্তু আপনার কাছে পুরনো নোট থাকলেই চলবে না,সেই পুরনো নোট গুলির মধ্যে কিছু এমন জিনিস থাকতে হবে যা থাকলে তবেই আপনি পাবেন লক্ষ টাকা।
যদি কারও কাছে ১ টাকার নোট থাকে শুধু তাতেই হবেনা ৷ সেই নোটে ১৯৫৭ সাল উল্লেখ থাকবে ৷ যেখানে রাজ্যপাল এইচএম পটেলের সই থাকতে হবে ৷ নোটের সিরিয়াল নম্বর ১২৩৪৫৬ হতে হবে ৷ এই নোট থাকলেই কয়েন বাজার ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। আপনি পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা।
যদি কারোর কাছে পুরনো পাঁচ টাকার নোট থাকে তাহলে তিনি বিক্রি করে রোজগার করতে পারেন লক্ষাধিক টাকা। এই নোটে ট্র্যাক্টর থাকতে হবে এবং ক্রমিক নম্বর ৭৮৬ থাকতে হবে ৷ এই নোট অনলাইনে বিক্রি করলেই ১ লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে ৷ যদি কারও কাছে ১০ টাকার পুরনো নোট থাকে তিনি পেতে পারেন ২৫ হাজার টাকা ৷ এই নোটের বিশেষত্ব হল এই নোটে সিডি দেশমুখের ছবি থাকতে হবে ৷







