ভারতের সবচেয়ে বড় ও পছন্দের জুয়েলারি ব্র্যান্ড তনিশক নিয়ে এল পুজোর নতুন কালেকশন, নাম একত্মম। নতুন এই কালেকশনের থিম হল একত্ম। ভারতীয় শিল্পের সেরা রূপগুলির সত্যিকারের সমন্বয় ঘটেছে এই কালেকশনের মধ্য দিয়ে। অত সূক্ষ্মভাবে শিল্পরূপগুলি গেঁথে তৈরি হয়েছে এই কালেকশন যা এর সৌন্দর্যকে অনেকাংশে জীবন্ত করে তুলেছে।

ভারতের সেরা কারিগরদের শিল্পগুনের উদ্দেশ্যে এক ছন্দময় পতন হল একত্মম। সারা দেশের তাবড় তাবড় শিল্পীদের অনেকদিনের পরিশ্রমের ফল এই কালেনশন যা তারা সমান মনোভাব দিয়ে প্রস্তুত করেছেন। এই কালেকশনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে ভারটের বিভিন্ন অঞ্চলের শিল্পরূপ সমন্বয়ের মধ্যেই। একত্মমে সমন্বিত হয়েছে দেশের ১৫টি ভিন্ন শিল্পরূপ যার ছোঁয়ায় প্রতিটি অলংকার হয়ে উঠেছে অসম্ভব সুন্দর ও অদ্বিতীয়। এতে রয়েছে অনন্য কারিগরি প্রযুক্তি এবং রাভা ওয়ার্ক, নখখসি, চন্ডকের পরত, ও কিট-কিটর প্যাটার্ন ও সহজাত কারিগরি টেকনিকের উৎস।

একত্মম কালেকশনের উদ্বোধনে উপস্থিত হয়ে টাইটান কোম্পানি লিমিটেড-এর প্রধান ডিজাইনার অফিয়ার শ্রীমতী রেবতী কান্ত বলেন, “সাম্প্রতিক সময়ে দুরত্ব থাকা সত্ত্বেও আমরা সবাই এক হয়ে কাছাকাছি এসেছি। তনিশকে আমরা ঐক্যের সমন্বয়ে বিশ্বাস করি। পরস্পরের প্রতি ভালবাসা, সহমর্মিতা ও যত্নের মনোভাবই আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে। আমাদের নতুন কালেকশন ‘একত্মম’ এই একত্মের থিমেই উজ্জীবিত। আমাদের ডিজাইনের মূল উদ্দেশ্যই হল একে অপরের সাথে থাকা, একত্ম হয়ে থাকা”।

টাইটান কোম্পানি লিমিটেডের তনিশক মার্কেটিং অ্যান্ড ডিটেল অফিসার অরুণ নারায়ণ বলেন, “গত ৬ মাসের আমাদের দেশের প্রচুর লোক একটা বিষয় উপলব্ধি করেছি। মানবতার মূল মন্ত্র হল একত্ম। সবাই হাত মিলিয়ে এক হয়ে সব কিছু নতুন করে গড়ে তোলার জন্য একে অপরের পাশে দাঁড়ানো খুবই জরুরি। এই ব্র্যান্ড ও এই নতুন কালেকশনের মাধ্যমে আমরা এই বিষয়টিকেই উদযাপন করছি। আমরা বিশ্বাস করি এই নতুন কালেকশন দেশজুড়ে আমাদের অলঙ্কারের কারিগরদের জীবন জীবিকা নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে।
তনিশকের এই নতুন কালেকশন একত্মমের দাম শুরু হচ্ছে ৪০ হাজার টাকা থেকে। ভারতের বিভিন্ন তনিশক স্টোরে ও তনিশকের ই কমার্স প্ল্যাটফর্মে http://www.tanishq.co.in পাওয়া যাবে এই কালেকশন।





