বড় খবরঃ Paytm Payment Bank-কে বন্ধ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডিজিটাল ব্যাঙ্কিংয়ে বড় ধাক্কা

দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের তরফে একটি বড় ঘোষণা করা হল। Paytm Payment Bank-কে বন্ধ করল  আরবিআআই। এবার থেকে আর কোনও নতুন গ্রাহক নিতে পারবে না Paytm Payment Bank। এর জেরে দেশের ডিজিটাল ব্যাঙ্কিং যে ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে তারা পেটিএমের বিরুদ্ধে একটি অডিট করতে চায়৷ এর জন্য একটি অডিট ফার্মকে নিয়োগ করা হবে৷ সেই ফার্মের মাধ্যমেই চলবে একটি যথাযথ এবং দৃঢ় অনুসন্ধান৷ এই অনুসন্ধান চলবে ওই সংস্থার আইটি সিস্টেমের উপর৷ আরবিআই Paytm Payment Bank-এর আইটি সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ অনুসন্ধান করবে। এরপর অনুমতি দিলে তবেই Paytm Payment Bank নতুন গ্রাহক নিতে পারবে বলে জানা গিয়েছে।

আরবিআইয়ের তরফে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে যে ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইন অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস লিমিটেডকে নির্দেশ দিচ্ছে যাতে তারা নতুন করে আর কোনও গ্রাহক না নেয়। আপদকালীনভাবেই Paytm Payment Bank-কে বন্ধের নির্দেশ দিল আরবিআই।

দেশে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জনপ্রিয়তা বাড়াতে পেটিএমের গুরুত্ব অপরিসীম। এই সংস্থাই প্রথম কিউআর কোড স্ক্যান করে ডিজিটাল পেমেন্টের সুবিধা এনেছিল। ভারতের গ্রাহকদের মধ্যে পেটিএমের এর জনপ্রিয়তা তুখড়। ফলে আরবিআইয়ের এই ঘোষণায় যে Paytm Payment Bank ও গ্রাহক, উভয়েই বিপদের মুখে পড়বে, তা বলাই বাহুল্য। Paytm Payment Bank যেমন নতুন কোনও গ্রাহক নিতে পারবে না, তেমনই দেশের ডিজিটাল পেমেন্টের যে ট্রেন্ড সেট হয়েছে, তাতেও কিছুটা আঁচ আসবে বলেই মনে করা হচ্ছে।

তবে আরবিআইয়ের তরফে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে বড় কোনও আর্থিক দুর্নীতির আভাস মেলার জেরেই হয়ত এমন ঘোষণা।

RELATED Articles