মহামারীর(Pandemic) প্রকোপে ত্রস্ত হয়ে গেছে জনজীবন। ২০২০ সাল দুর্ভাগ্য ব্যতীত আর কিছু নিয়ে আসেনি। বর্তমান পরিস্থিতিতে ক্ষতি হয়েছে ব্যক্তি জীবনের ক্ষতি হয়েছে মানুষের অর্থনৈতিক অবস্থার। আর এই আর্থিক ক্ষতির কারণে বহু মানুষের নির্দিষ্ট নানান কর্মসূচী নষ্ট হয়েছে। প্রত্যেককেই আবার ভাবতে হচ্ছে নতুন করে। অনেকেরই হয়তো অনেক রকমের স্বপ্ন ছিল। অনেকেরই বাড়ি ,গাড়ী কিংবা অন্য অনেক কিছু কেনার বা তৈরির ভাবনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা আর সম্ভব হয় নি। আবার অনেকে বাড়ি বানানো শুরু করে দিয়েছেন সেটা কিন্তু সেই মাঝপথেই স্তব্ধ।
আর মানুষের এই হঠাৎ থমকে যাওয়া জনজীবনকে চাঙ্গা করতে গ্রাহকদের পাশে এসে দাড়ালো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক(State Bank of India)। গৃহঋণের ক্ষেত্রে ৬টি সুবিধার কথা ঘোষণা করলো তারা। দেখে নিন সুবিধা গুলি কি কি-
১) সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমান পুরুষ পুরুষ ও নারী আর গৃহঋণের জন্য আবেদন করলে প্রসেসিং ফি কাটা হবে না।
২) এছাড়াও গৃহঋণে সুদের উপর দেওয়ার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যে সমস্ত গ্রাহকদের ৩০ লাখের বেশি এবং এক কোটির কম ঋণে সিভিল স্কোর ভালো আছে তারা সুদের উপর ০.১ শতাংশ ছাড় পাবেন।
৩) একই সঙ্গে ডিজিটাল লেনদেনের কথা মাথায় রেখে YONO অ্যাপের মাধ্যমে যে সকল গ্রাহকরা ঋণের জন্য আবেদন করবেন তাদের জন্য ০.৫% ছাড় রয়েছে।
৪) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট কমে যাওয়ায় সুদের হার অনেকটা কমেছে। সেই মোতাবেক অন্যান্য ব্যাঙ্কের মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও গ্রাহকদের বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে। বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India) রেপো রেট রেখেছে ৪ শতাংশ।
৫) গৃহঋণের ক্ষেত্রে বর্তমানে চাকুরীজীবিদের সুদের হার ৬.৯৫% থেকে ৭.৪৫%। সেলফ এমপ্লয়েডদের(self employed) জন্য সুদের হার ৭.১০% থেকে ৭.৬০%।Sbi তরফ থেকে এইরকম ঘোষণার পর সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত সবাই কিন্তু খুব খুব খুশি কারণ তারা নিজেদের যে স্বপ্ন গুলো কিন্তু আস্তে আস্তে পূরণ করতে পারবেন।
৬) SBI এর সমস্ত গৃহঋণ এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড(external benchmark linked)। যা বর্তমানে ৬.৬৫%।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!