বাংলার সঙ্গে নাম জুড়ে আসামির জন্য রাস্তায় নেমেছে! কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। কতটুকু সম্পর্ক বাংলা সঙ্গে রিয়ার? তোপ দিলীপের!

বি-টাউন(B-town) অভিনেত্রী রিয়া চক্রবর্তীর(Rhea Chakraborty) গ্রেফতারিতে প্রদেশ কংগ্রেসের(Pradesh Congress) মিছিল প্রসঙ্গে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বাবুর কথায়, রিয়ার বাবাকে ওঁরা চেনে? রিয়ার সঙ্গে কী সম্পর্ক? কতটুকুই বা সম্পর্ক রয়েছে বাংলার? তা না জেনেই বাংলা সঙ্গে নাম জুড়ে আসামির জন্য রাস্তায় নামছে কংগ্রেস। লজ্জা হওয়া উচিত।

এক‌ই সঙ্গে এ দিন নিট (NEET) পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বঙ্গ বিজেপি কান্ডারী। তাঁর কথায়, হাইকোর্ট রায় দিয়েছে। রাজ্য সরকারের দায়িত্ব প্রত্যেককে সঠিকভাবে পৌঁছে দেওয়া, থাকার ব্যবস্থা করা। আর যা আগেই করা উচিত ছিল। এর জন্য আমরাই হাইকোর্টে (High court) গেছিলাম। হাইকোর্ট বলেছে, যদি না সুযোগ পান তাহলে কোর্টে গিয়ে মামলা করুন। গোঘাট বিজেপি কর্মী নামে পরিচিত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গায় খুন হচ্ছে। আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবে বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য দিল্লি হিংসায় (Delhi violence) অতিরিক্ত চার্জশিটে নাম বেরিয়েছে সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অধ্যাপক জয়তী ঘোষ-সহ আরও বিশিষ্টদের। এ নিয়ে রবিবার কলেজ স্ট্রিটে এক চা চক্রে দিলীপ ঘোষ বলেন, “আইনকে আইনের পথে চলতে দিন। বড় বড় নেতারা সবাই চক্রান্তে লিপ্ত আছেন।”

তাঁর আর‌ও বক্তব্য দিনের পর দিন উস্কানিমূলক মন্তব্য করে গিয়েছে রাজনৈতিক নেতা থেকে সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। তাঁর বিস্ফোরক অভিযোগ, রাতের অন্ধকারে অধ্যাপক জয়তী ঘোষের লোকেরা মারধর করেছে।

RELATED Articles

Leave a Comment