কোনো কর্মীকে সংস্থা থেকে ছাঁটাই করা হবে না, সিদ্ধান্ত নিল টিসিএস

দেশ এখন করোনা সংক্রমণের সাথে যুদ্ধে নেমেছে। লকডাউনের জেরে এখন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়েছে মানুষের। অনেক মানুষই এখন বাড়ি থেকেই অফিসের কাজ করে চলেছেন। দেশের বৃহত্তম সফটওয়্যার এক্সপোর্টার টিসিএস-ও তাদের কর্মীদের জন্য এই ব্যবস্থাই করেছেন।

এবার এই সংস্থা করোনার বাজারে তার কর্মীদের জন্য আনলো ভালো খবর। টিসিএস জানালো যে, তাদের অন্তর্গত ৪.৫ লক্ষ কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না। পাশাপাশি এই বছর কোনরকম বেতন বৃদ্ধিও হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। পাশাপাশি টাটা গোষ্ঠীর এই সংস্থা জানিয়েছে, ৪০০০০ জনকে নিয়োগ করার যে অফার দেওয়া হয়েছিল তাদের প্রতি প্রতিশ্রুতি রাখতেও তারা অঙ্গীকারবদ্ধ। যেখানে বেশ কিছু কোম্পানি এখন নতুন নিয়োগের ব্যাপারে ফের পর্যালোচনা করছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে মুনাফা রীতিমতো বেড়েছে। তবে ইঙ্গিত দেওয়া হয়েছে এই অর্থবর্ষে প্রথম দুটি ত্রৈমাসিক করোনা ভাইরাস জনিত সংকটের জন্য একটু কঠিন হয়ে গেছে। তাই এই সময় আয় কমতে পারে।

টিসিএসের এমডি তথা সিইও রাজেশ গোপীনাথ বলেছেন, যাদের যাদের চাকরির অফার করা হয়েছিল তাদের প্রত্যেককেই নেওয়া হবে। কোনরকম ছাটাই ছাড়াই। তারই প্রেক্ষিতে এইচআর প্রধান মিলিন্দ লক্কর ব্যাখ্যা করেছেন, সাধারণত কলেজ বিশ্ববিদ্যালয় জুন মাস পর্যন্ত চলে। তারপরেই ৪০,০০০ ছাত্র-ছাত্রীদের জইনিং লেটার দেওয়া হবে। তবে তিনি জানিয়েছেন, এই বছর বেতন বাড়ানো হচ্ছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment