লকডাউনের আংশিক তুলতে চেয়েছিলেন ট্রাম্প, ঘোষনার পরেই একদিনে রেকর্ড মৃত্যু হলো আমেরিকায়।

বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, করোনায় মৃত্যু-আক্রান্তের সর্বোচ্চ শিখর পেরিয়ে গেছে আমেরিকা। লকডাউন আংশিক তুলতে চান তিনি। কিন্তু তার পরের দিনই এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়ল আমেরিকা যুক্তরাষ্ট্র। বিগত ২৪ ঘণ্টায় ৪৪৯১ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় ধাপে ধাপে লকডাউন তোলার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু মৃত্যুর এই নতুন পরিসংখ্যানের পরে হোয়াইট হাউসকে আবার ভাবতে বাধ্য করবে বলে মনে করছে বিভিন্ন মহল।

জন্স হপকিন্সের পরিসংখ্যান বলছে, মার্কিন মুলুকে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ৩২৯১৭। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৪৪৯১ জনের। মার্কিন যুক্তরাষ্টে এর আগে এক দিনে এত মানুষের মৃত্যু হয়নি।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। এর পরেই রয়েছে ইটালি। সেখানে মৃত্যুর সংখ্যা ২২ হাজারের কিছু বেশি। যদিও ইটালির জনসংখ্যা আমেরিকার প্রায় পাঁচ ভাগের এক ভাগ। এর পর স্পেনে মৃত্যু হয়েছে ১৯ হাজারের বেশি এবং তার ফ্রান্সে মৃত প্রায় ১৮ হাজার জন।

আমেরিকায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭১৪২৫। মার্কিন সময় অনুযায়ী বুধবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সর্বোচ্চ শিখর পার করে আসার পর এ বার লকডাউন তোলার পালা। রাজ্যগুলির গভর্নরদের সঙ্গে কথা বলে ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া শুরু হবে। শিথিল করা হবে লকডাউনের নিয়মকানুনও। কানেক্টিকাটের গভর্নর ইতিমধ্যেই লকডাউন তোলার ঘোষণা করেছিলেন। কিন্তু তার মধ্যে মৃত্যুর এই পরিসংখ্যান আসার পর নতুন করে উদ্বেগে হোয়াইট হাউস।

RELATED Articles

Leave a Comment