নোটবন্দির চার বছর! কী কী ফল মিলল এই চার বছরে?

আজ থেকে চার বছর আগে ঠিক এই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে গোটা ভারতে অচল হয়েছিল পুরনো পাঁচশ টাকা এবং হাজার টাকার নোট। আজ নোট বন্দির চার বছরের বর্ষপূর্তি।

এবার একটু দেখা যায় যে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে কী কী ফলাফল মিলেছে এতদিনে? এই সিদ্ধান্তের জেরে দেশের কর পরিকাঠামোর উন্নতি হয়েছে। কর আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।আজ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি দাবি করেছেন যে নোট বন্দির জেরে দেশের ডিজিটাল অর্থনীতি অনেকটাই এগিয়ে গিয়েছে। নোট বন্দির প্রথম চার মাসের মধ্যেই প্রায় ৯০০ কোটি টাকার হিসাব বহির্ভূত আয় বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।

তবে বিরোধীরা এই কথা মানছেন না। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন যে মোদি সরকারের এই হঠকারী সিদ্ধান্তের ফলে আজ দেশের আর্থিক বৃদ্ধির হার তলানিতে ঠেকেছে। দেশে গত চার বছরে বেড়েছে বেকারত্ব।

এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তরজা চলতেই থাকবে কিন্তু সাধারন মানুষের মনে যে নোটবন্দির স্মৃতি উজ্জল হয়ে রয়েছে তার সকাল থেকেই ফেসবুকের পাতা দেখলে বোঝা যাচ্ছে। সকলেই নিজেদের সেই দিনের অভিজ্ঞতা বিভিন্নভাবে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ার ওয়ালে।

RELATED Articles