চলতি বছরে বলিউড-টলিউড মিলে দুই জায়গাতেই পরিবারের নতুন সদস্য আসার খবরে ছেয়ে গিয়েছে। একের পর এক বলি টলি তারকার মা বাবা হচ্ছেন এবং অনেকেই হবেন বলে জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো টেলিভিশন জগতের তারকা নকুল মেহতা এবং তার স্ত্রী জানকী মেহতার নাম।
View this post on Instagram
এবার নকুল সরাসরি জানিয়ে দিলেন যে তার লকডাউন এর সময় এটা মোটেই খারাপ কাটে নি বরং এর মধ্যেই তিনি ফ্যামিলি প্ল্যানিং করে ফেলেছেন।তিনি এবং তার স্ত্রী জানকী এবার ইনস্টাগ্রামে ভিডিও এবং ছবি পোস্ট করে জানিয়ে দিলেন যে তারা প্রেগনেন্ট!
এই দুজন প্রথমে একে অপরের বন্ধু ছিলেন এবং তারপরে প্রেম ও বিয়ে। এবার অবশ্য নতুন জগতে প্রবেশ করতে চলেছেন দুজনে এবং দুজনের এক্সাইটমেন্ট ধরা পড়েছে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে। নকুল নিজে ভিডিও পোস্ট করে লিখেছেন, “এটাই আমাদের জার্নি প্রথমে বন্ধু তারপরে গার্লফ্রেন্ড এবং তারপরে বাকি সবকিছু।” অন্যদিকে, জানকীও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন নকুলের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি৷ ক্যাপশনে লিখলেন, “উই আর এক্সপ্যান্ডিং।”দুজনের পোস্টে কমেন্ট বক্স তাদের ভক্ত এবং শুভাকাঙ্খীদের শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে।





