দেশের বিরুদ্ধে ভিডিও পোস্ট করার অপরাধে ভারতের মোট ৮টি youtube চ্যানেল নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। তথ্য প্রযুক্তি আইন ২০২১ এর অধীনে নিষিদ্ধ করা হয়েছে এই চ্যানেলগুলিকে। যার মধ্যে সাতটি ভারতীয় এবং একটি পাকিস্তানে চ্যানেল রয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে এই চ্যানেলগুলি ভিডিও দেশের মধ্যে ধর্মীয় ঘৃণা এবং ভারত বিরোধী ভিডিও পোস্ট করার কারণে নিষিদ্ধ করা হয়েছে। এই চ্যানেল গুলির মোট সাবস্ক্রাইবার ছিল ৮৫ লক্ষ ৭৩ হাজার।
বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, ‘সরকার একটি খাঁটি, বিশ্বস্ত এবং নিরাপদ অনলাইন সংবাদ মাধ্যমের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ’।
কেন্দ্র আরও বলে, মানুষকে বিভ্রান্ত করতে চ্যানেলগুলিতে চাঞ্চল্যকর থাম্বনেল ভিডিওগুলিকে খাঁটি প্রমাণ করার তাগিদে ব্যবহার করা হতো। ভুয়ো খবর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছিল এবং ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্ক খারাপ করার চেষ্টা করা হয়েছে।





