সাহসিকতাকে কুর্নিশ! মাঝ আকাশে উড়ন্ত বিমানের মাথায় দাঁড়িয়ে ঘুরলেন ৯৩ বছর বয়সী ঠাকুমা, ভাইরাল ভিডিও

তাঁর বয়স 93 বছর। তিনি এই বয়সে যা করে দেখিয়েছেন তাতে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। 93 বছর বয়সী মহিলাকে উড়ন্ত বিমানের ছাদে চেপে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে দেখা গেছে। আশ্চর্যজনক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ৯৩ বয়সী বৃদ্ধা মাঝ আকাশে বিমানের মাথায় উঠে দাঁড়িয়ে আছেন। বিমানটি বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে চলেছে। তবে এই সময়ে তিনি সমস্ত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেছিলেন বলেই জানা গিয়েছে।

ওই বৃদ্ধার নাম বেটি ব্রোমেজ। ভিডিওটিতে তিনি বলেছেন,’এটি একটি চমৎকার অভিজ্ঞতা।আমি এটা উপভোগ করেছি, এটি একটি খুব উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন অভিজ্ঞতা ছিল।’ আবার ওই বিমানের চালক ব্রায়ান কর্নস বলেন,’আমি জানি না কে বেশি ভয় পেয়েছিল- আমি নাকি ব্রোমেজ? ব্রোমেজ সত্যিই একটি বিস্ময়কর মহিলা।’

ইউকের বাসিন্দা বেটি ব্রোমেজ। তিনি এই প্রথমবার এই কাজটি করেননি। এর আগে চারবার তিনি একই জিনিস করেছেন। সম্প্রতি উইং ওয়াকার হিসেবে তাঁর পঞ্চম ফ্লাইট সম্পন্ন করেছেন। এরকম ভিডিও দেখে নেটিজেনরা হতবাক হওয়ার সঙ্গে সাহসও পেয়েছেন। বিপুল শেয়ার হয়েছে এই ভিডিওটি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর