অবাক কাণ্ড! ভিখারি কিনল লক্ষ টাকার আইফোন, দাম মেটাল খুচরো দিয়ে, পয়সার পাহাড় গুনতে কালঘাম ছুটল দোকানের কর্মীর

যে কোনও সাধারণ মধ্যবিত্তর পক্ষে আইফোন কেনা আকাশছোঁয়ার মতোই। একটা ফোন কেনার জন্য লাখ টাকা খরচ করা কোনও মধ্যবিত্তের পক্ষে সহজসাধ্য নয়। কিন্তু এবার ঘটল এক অবাক কাণ্ড। কোনও সাধারণ মধ্যবিত্তও না, লাখ টাকার আইফোন কিনল এক ভিখারি।

এমনই অবাক করা ঘটনা ঘটল রাজস্থানের যোধপুরে। সেখানকার এক দোকান থেকে লক্ষ টাকা আইফোন ১৫ কিনল এক ভিখারি। সেই ফোনের দাম সে মেটায় খুচরো পয়সা দিয়ে। আর সেই খুচরো গুনতে রীতিমতো কালঘাম ছুটল দোকানের কর্মীর।

কী ঘটেছে আসল ঘটনাটি?

শুনতে এমন লাগলেও ঘটনাটি সামান্য আলাদা। ইনস্টাগ্রামে একটি চ্যানেল রয়েছে যার নাম এক্সপেরিমেন্ট কিং। সেই চ্যানেলের তরফেই এক যুবককে ভিখারি সাজানো হয়েছিল। চ্যানেলের মূল উদ্দেশ্য ছিল, কোনও ভিখারি যদি আইফোন কিনতে যায়, তাহলে দোকানের কর্মীদের প্রতিক্রিয়া কেমন হবে!

এক যুবককে নোংরা, ছেঁড়া জামাকাপড় পরিয়ে ভিখারি সাজানো হয়। সেই ভিখারিবেশি যুবককে দেখে দোকানে কর্মীরা বেশ ঘাবড়ে যান। কোনও ভিখারির কাছে যে আইফোন কেনার মতো টাকা থাকতে পারে, তা তারা বিশ্বাসই করতে পারছিলেন না। কেউ কেউ আবার ঢুকতে দিলেও খুচরো পয়সা নিতে অস্বীকার করেন। তবে শেষ পর্যন্ত আইফোন ১৫ কেনেন ওই ভিখারিবেশি যুবক।

সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা গিয়েছে, ভিখারির বেশে ওই যুবক একটার পর একটা দোকানে ঘুরছে। কিন্তু অনেক দকানেই তাকে ঢুকতে দেওয়া তো দূর, তাড়িয়ে দেওয়া হচ্ছে। তার নোংরা পোশাক দেখে আবার নাক সিঁটকান অনেকেই।

তবে শেষের দোকান থেকে আইফোন কেনেন তিনি।  টাকা মেটাতে মেঝেতে ঢেলে দেন খুচরো পয়সা। এমন একটি ভিডিওর বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা। এক ভিখারির প্রতি সমাজের কেমন মনোভাব থাকে, তা এই ভিডিও থেকে প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেছেন নেটবাসীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর