ইয়া লম্বা পাইথনের গালে চুমু খাচ্ছে পুঁচকে বাচ্চা মেয়ে! ভিডিও দেখে গা ঠান্ডা হয়ে গেল সকলের

সাপকে ভয় পান না এরকম মানুষ খুব কম আছেন। তার ওপরে সেই সব যদি হয় বিশাল লম্বা সঙ্গে বিষধর তাহলে তো আর কথাই নেই। সেই সাপ দেখেই গা হাত পা ঠান্ডা হয়ে যায় মানুষের। তবে বর্তমানের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনার গা ঠান্ডা হয়ে যাবে।

স্নেক ওয়ার্ল্ড নামে একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ভিডিওটি ছাড়া হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একটি শিশু যার বয়স বড়জোর ৪-৫, সে একটা মস্ত বড় পাইথন সাপের সঙ্গে খেলে বেড়াচ্ছে। লাল রংয়ের জামা নীল রঙের প্যান্ট পরা শিশুটি কী অবলীলায় হাসছে সাপের সঙ্গে খেলা করে সে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। সাপটি তার দিকে এগিয়ে আসছে সে সরে গিয়ে সাপটির গায়ে মাথায় হাত বুলাচ্ছে। কখনো তার উপরে শুয়ে পড়ছে।

সেই ভিডিও এখন নেট পাড়ায় ভাইরাল। বেশিরভাগ মানুষ এই ভিডিও দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছেন যে হঠাৎ যদি সাপটি মেয়েটির ওপর আক্রমণ করে তাহলে কী হবে। অনেকে আবার নিয়ে ভিডিও করছে তাকে দোষারোপ করছে। আপনিও দেখুন সেই ভাইরাল ভয়ংকর ভিডিও:

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর