কি আশ্চর্য ভিডিও! ৪ ফুট লম্বা সাপ বের হল মহিলার মুখের ভেতর থেকে!

কি আশ্চর্য! ৪ ফুট লম্বা সাপ তাও কিনা বেরোচ্ছে এখনো মহিলার মুখের ভেতর থেকে? হ্যাঁ, এমনই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। সাপের অদ্ভুত ভিডিও মাঝেমধ্যেই চোখের সামনে আসে, কিন্তু এমন হতবাক করা ভিডিও আগে কখনো দেখা গেছে বলে মনে হয় না। জানা যাচ্ছে, ঘটনাটি রাশিয়ায় ঘটেছে।

হতবাক করা ভিডিওটি দুবাইয়ের এক সংবাদপত্র ‘আল বায়ান নিউজ’- এর টুইটার হ্যান্ডেলে আপলোড করা হয়েছে। সেখানে ৩০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি কালো পাইপ এর মত চিকিৎসা যন্ত্র এক মহিলার মুখে প্রবেশ করানো হয়েছে। এবার সেটিকে বার করা হচ্ছে ধীরে ধীরে টেনে। তারপর পুরোটি বেরিয়ে আসার পরেই দেখা যাচ্ছে যে, তার আগায় আটকে রয়েছে একটি সাপ! সাপটিকে বের করে এনে ফেলা হয় পাশে রাখা বালতিতে। উক্ত জায়গায় উপস্থিত একজন নার্সও এমন ঘটনা দেখে চমকে যান।

https://twitter.com/AlBayanNews/status/1300331423673573376?s=20

স্থানীয় সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, উক্ত মহিলা রাশিয়ার কাস্পিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার এক গ্রামের বাসিন্দা। তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে সাপটি ভিতরে ঢুকে যায় বলে জানা যাচ্ছে। পরে তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার মাধ্যমে দেখা যায় তার পেটে কিছু একটা রয়েছে। যদিও চিকিৎসকরা প্রথমে নিশ্চিত ছিলেন না যে, পেটের ভিতরকার বস্তুটি একটি সাপ হতে পারে বলে। ভিডিওটিতে দেখা গেছে, মহিলার মুখ থেকে সাপটি বের করার গোটা প্রক্রিয়ার সময় তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। যদিও সাপটি বের করে আনার পর সেটি দেখে এক নার্স ভয়ে প্রায় ছিটকে সরে যাচ্ছেন।

দাগেস্তান এলাকার স্থানীয় প্রশাসনের তরফ থেকে উক্ত এলাকায় এই রকম ঘটনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে শিশু ও বয়স্কদের। এছাড়াও বাড়ির বাইরে না ঘুমানোর উপদেশ দেওয়া হয়েছে। তবুও মনে প্রশ্ন থেকেই যাচ্ছে যে ঘুমন্ত অবস্থায় একটি ৪ ফুট লম্বা সাপ কি করে মানুষের মুখ ভিতরে ঢুকতে পারে?

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment