[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
নানান সময় কত ধরণের ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও দেখে আমরা নিরলস আনন্দ পাই তো কোনও ভিডিও আবার আমাদের কিছু নীতিগত শিক্ষাও দেয়। কোনও কর্তব্যপরায়ণ মানুষ যখন কোনও অনৈতিক কাজ করেন, সেই কাজেরও সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তেমনই এক বিতর্কের মাঝে পড়লেন এক পুলিশ কর্মী। ট্রেনের মধ্যে এক তরুণীর সঙ্গে নেচে সকলের বিরাগভাজন হলেন তিনি।
কী ঘটেছে ঘটনাটি?
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে এক পুলিশ কর্মীকে ট্রেনে মহিলা কামরার মধ্যে এক যুবতীর সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ওই পুলিশ কর্মীর নাম এসএফ গুপ্তা। এই ঘটনায় পুলিশের কাণ্ডজ্ঞান নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ের এক লোকাল ট্রেনের মহিলা কামরায় রাত ১০টা নাগাদ ডিউটিতে ছিলেন ওই পুলিশ কর্মী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী প্রথমে ওই পুলিশ কর্মীর সামনে এসে চটুল নাচ করেন। প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নাচ দেখলেও, পরে নিজেই তরুণীর সঙ্গে নাচে যোগ দেন ওই পুলিশ কর্মী। উর্দি পরেই দিব্যি কোমর দোলান তরুণীর তালে।
এই ঘটনা ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতিরও অভিযোগ উঠেছে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, তাদের সব কর্মীদের কাছে ডিউটিতে থাকাকালীন ফোটো তোলা, ভিডিও তোলা, সেলফি ক্ষেত্রে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরেও কী করে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
https://twitter.com/journozain/status/1734263339461796051
ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনি কেন এমন কাজ করলেন, তা জানাতে হবে তাঁকে। বলে রাখি, এই একই ধরণের ঘটনা আবার কেরলেও দেখা গিয়েছে। সেখানে ইদুক্কিতে এক মেলায় এক সাব-ইন্সপেক্টরকে নাচতে দেখা যায়। সেই ঘটনায় ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। এবার একই ঘটনা দেখা গেল মুম্বইতেও।






