বাবা-মার পর কাউকে যদি আমরা গুরু বলে মানি তারা হলেন আমাদের শিক্ষক-শিক্ষিকারা।স্কুল জীবন থেকে তারা আমাদের যে পথ চলার উপদেশ দেন সেই পথে চলে আমরা আজকে জীবনে প্রতিষ্ঠিত। আমাদের প্রতিষ্ঠার পেছনে বাবা মায়ের পরে যদি কারো সবচেয়ে বড় অবদান থাকে তা হল শিক্ষক শিক্ষিকাদের। সমাজ জীবনের ধারক এবং বাহক হলেন শিক্ষক-শিক্ষিকারা। তারা আমাদের ছোট থেকে যার শিক্ষা তার ওপরে ভিত্তি করেই আমরা আমাদের বড় বেলা কাটাই। আর এবার এক শিক্ষককে ঘিরে এমন একটি ভিডিও ভাইরাল হলো যা দেখে চোখে জল আসবে আপনার।
কর্নাটকের এক সরকারি বিদ্যালয় থেকে এক শিক্ষক অবসর নিয়েছেন। তার বিদায়ী সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই তৈরি হলো এক আবেগঘন পরিবেশ।মাস্টারমশাইয়ের পা ধরে প্রণাম করতে এসে হাউমাউ করে কেঁদে উঠলেন ছাত্রছাত্রীরা। কিছুতেই তারা স্যারকে স্কুল থেকে যেতে দেবে না। সেই দেখে বিদ্যালয়ে উপস্থিত অন্যান্যদের চোখেও চলে এসেছে জল।
This is a teacher from a Government School on his retirement day. OMG! Look at the wealth he has amassed during his tenure. pic.twitter.com/HFsLiVJv1H
— Deepak Prabhu (@ragiing_bull) January 11, 2022
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও আর যা দেখে চোখের কোণায় জল এসেছে নেটিজেনদের ও। সকলেই ওই শিক্ষকের প্রশংসা করেছেন।এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিক্ষক মাঠে আসতেই তার পা জড়িয়ে প্রণাম করে শিক্ষার্থীরা এবং শুরু করে দেয় কান্নাকাটি।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অন্যান্যরা তাকে ফুলের মালা এবং শাল পরিয়ে দেন এই বিদায়ী সংবর্ধনা সভায়। সেইসময়ই তৈরি হয় এই আবেগঘন পরিবেশ।ওই শিক্ষক সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের পরবর্তী জীবনের উদ্দেশ্যে পা বাড়ান।





