মুসলিমদের পরবের পোস্টারে নিজের ছবি, হিন্দুদের উৎসবে ছবি নেই কেন, বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলে মমতাকে তোপ শুভেন্দুর

এর আগেও বারবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান সময় নানান কটাক্ষ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারেও এর অন্যথা হল না।

আজ পৌষ সংক্রান্তি। এদিন পুণ্য অর্জন করতে দর্শনার্থীরা ভিড় জমিয়েছে গঙ্গাসাগরের পাড়ে। করোনা পরিস্থিতিতে রাজ্যের সিদ্ধান্তে সায় দিয়ে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের শাসকদলের মধ্যেই নানান মতানৈক্য দেখা দিয়েছে। এই নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছে শাসক দল। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, শুক্রবার সকালে তিনটি ছবি পোস্ট শেয়ার করে টুইটারে একটি পোস্ট করেন শুভেন্দু। এই ছবিকে কেন্দ্র করে মমতাকে তোপ দাগলেন তিনি।

https://twitter.com/SuvenduWB/status/1481862627584507904?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1481862627584507904%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fsuvendu-adhikari-attacks-mamata-banerjee-sh%2F

এদিন স্যোশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, “ধর্মীয় পরিচয়ের মধ্যে দিয়ে রাজনীতির অশোভন প্রদর্শন পাওয়া যাচ্ছে। নিচের ছবিগুলো ভালো করে দেখুন। বিভিন্ন উৎসবের পরিপ্রেক্ষিতে করা রাজ্য সরকারের তিনটি বিজ্ঞাপন। এই ছবিগুলোর মধ্যে কোনটাতে আপনি মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন? গঙ্গাসাগর মেলার বিজ্ঞাপন থেকে বিচ্ছিন্ন রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের খুশি করতে তাঁদের উৎসবের নিরিখে তৈরি করা পোস্টারে। এটা বৈপরীত্য, চক্ষুশূল না”?

RELATED Articles