পুলিশ কুকুর এমন কাণ্ড হামেশাই ঘটায়। বোমা, দুষ্কৃতী চিহ্নিত করা থেকে শুরু করে মা’দ’ক উদ্ধার, এমন নানান কাজে পারদর্শী তারা। কিন্তু তা বলে হাতি! কোনও ধরণের প্রশিক্ষণ ছাড়াই মা’দ’ক পাচার রুখে দিল এক বুনো হাতি। ভাইরাল সেই ভিডিও দেখে চমকে উঠল নেটপাড়া।
ঘটনাটি কী ঘটেছে?
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের ইউনান প্রদেশের। মেংম্যান শহরের কাছে জঙ্গলের ভিতরের রাস্তা ডিঙোচ্ছিল বুনো হাতির একটি দল। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি গাড়ি। হাতির দলকে রাস্তা ডিঙোতে দেখে পুলিশকর্মীরা থমকান। তখনই আশ্চর্য কাণ্ড ঘটে।
ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, বুনোর হাতির দলটি দুলকি চালে জঙ্গলের রাস্তা ডিঙোচ্ছে। আচমকা একটি হাতি রাস্তার পাশে ঝোপের মধ্যে কিছু দেখে দাঁড়িয়ে পড়ে। এরপরই শুর দিয়ে একটি ছোট ব্যাগ তুলেই আছড়ে ফেলে।
https://twitter.com/WatchTowerGW/status/1694665860479074677?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694665860479074677%7Ctwgr%5Eff516a2489b5a2d672f9654f9cd559f56985033d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fthis-wild-elephant-finds-bag-of-drugs-in-forest-of-china%2F
হাতির দল রাস্তা পেরিয়ে গেলে গাড়ি থেকে নামেন পুলিশ কর্মীরা। ব্যাগ তুলে নিয়ে পরীক্ষা করতে থাকেন তারা। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় ২.৮ কিলোগ্রাম মা’দ’ক। তা বাজেয়াপ্ত করে পুলিশ। কে বা কারা ওই মা’দ’ক পাচারের জন্য জঙ্গলে ফেলে রেখেছিল, তা তদন্ত চলছে।
তবে এই হাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। দারুণ সাড়া ফেলেছে এই ভিডিও। বুনো হাতির এমন কীর্তিতে নেটিজেনদের প্রশংসা বার্তা ছড়িয়ে পড়েছে। একজন তো আবার লিখেছেন, “হাতি এই গ্রহের সবথেকে বুদ্ধিমান প্রাণী”।






