এক ধাক্কায় অনেকটাই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এবার সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি উজ্জ্বলা প্রকল্পের আওতায় ২০০ টাকা ভর্তুকি বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফে। এর জেরে এবার উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের ভর্তুকির পরিমাণ গিয়ে দাঁড়াল ৪০০ টাকা।
আজ, মঙ্গলবার ছিল মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক। এই বৈঠকেই রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। এদিনের বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর পাশাপাশি বাড়ানো উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি বাড়ানোর কথাও জানান তিনি।
রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমার ফলে বেশ স্বস্তিতে আমজনতা। কলকাতায় এতদিন পর্যন্ত রান্নার গ্যাসের দাম ছিল ১,১২৯ টাকা। তবে এদিন ২০০ টাকা দাম কমার ফলে রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়াল ৯২৯ টাকায়। আগামীকাল, বুধবার থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। প্রায় ১৪ মাস পর কমল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম।
কিন্তু কেন কমানো হল দাম?
রান্নার গ্যাসের দাম নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। গত বছর গুজরাতের ভোটের সময় রাজ্যস্তরে রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এবার মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের আগেও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়। তাছাড়া বছর গড়ালেই লোকসভা নির্বাচন। সব দিক মিলিয়েই যে মোদী সরকার রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!