প্রায় তিনমাস ধরে ছিলেন নিখোঁজ। কোনও খোঁজই মিলছিল না। সেই তরুণীই ফিরে তো এলেন কিন্তু মানুষ নয়, সাপ হয়ে। হ্যাঁ, এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে এক তরুণীর সঙ্গে। জানা গিয়েছে, তিনমাস আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই তরুণী। গত রবিবার তাঁর খোঁজ মেলে। তবে তিনি নাকি সাপ হয়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। জানা গিয়েছে, সেখানকার এক তরুণী গত তিনমাস নিখোঁজ ছিলেন। তবে গত রবিবার তাঁর খোঁজ মেলে ঝাড়খণ্ডের গড়বা জেলার কারিওয়াদি গ্রামের রানিডিহ গুপ্ত গুহা থেকে। ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে হতবাক হয়ে যান স্থানীয়রা। তারা দেখেন, ওই তরুণী সাপে পরিণত হয়েছেন।
এই প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণী নাকি সাপের মতো অঙ্গভঙ্গি করতে থাকেন। সাপের মতো মাটিতে শুয়ে এঁকেবেঁকে এদিক ওদিক যাচ্ছেন। আবার জিভ বের করে মুখ থেকে হিসহিস শব্দও করছেন। এই ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।
View this post on Instagram
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, তরুণীর খোঁজ পাওয়ার পর ওই গুহার মধ্যে ভিড় জমিয়েছে স্থানীয়রা। আর গুহার মধ্যে সাপের মতো শুয়ে রয়েছেন তরুণী। জিভ বের করছেন। মুখে হিসহিস করে শব্দ করছেন। কোনওভাবেই গুহা থেকে বের করা যাচ্ছে না তাকে।
নানান প্রতিবেদনের সূত্র অনুযায়ী, ওই তরুণীর পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন। কিন্তু মা-বাবাকে দেখেও গুহা থেকে বের হতে চাইছিলেন না তরুণী। গুহার বাইরে পুজো শুরু করেন স্থানীয়রা। অবশেষে রবিবার গভীর রাতে গুহা থেকে বেরিয়ে আসেন ওই তরুণী। তবে এই সর্পকন্যাকে নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। নিত্যদিন তাকে পুজোও করা হচ্ছে বলে খবর।
কীভাবে ওই তরুণী নিখোঁজ হলেন আর কীভাবেই বা তিনি সেই গুহকে পৌঁছলেন, তা নিয়ে ধন্ধ এখনও কাটে নি। কেনই না তরুণী সাপের মতো আচরণ করছেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন যে তরুণীর মানসিক সমস্যা রয়েছে, সেই কারণেই তিনি এমন ব্যবহার করছেন। আবার অনেকের মতে, এই গোটা ঘটনাটিই সাজানো। মানুষকে বোকা বানাতে, ভাইরাল হওয়ার জন্যই এসব নাটক করা হচ্ছে।





