প্রাক্তন ও বর্তমান ভারত অধিনায়কের স্ত্রী’রা বাল্যবন্ধু! নেট মাধ্যমে ভাইরাল আনুষ্কা, সাক্ষী’র ছোটবেলার ছবি

একজন প্রাক্তন ভারত অধিনায়কের ঘরনী অন্যজন বর্তমানের। এই দু’জনই আবার বাল্যবন্ধুও বটে। কথা হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি’র স্ত্রী সাক্ষী ধোনি ও বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা’র।
ক্লাসের বাকি বন্ধুদের সঙ্গে সাক্ষী-অনুষ্কা।
জানা গেছে, সাক্ষী, অনুষ্কার সম্পর্ক ধোনি এবং কোহলির ঘরণী হওয়ার অনেক আগে থেকেই। সেই ছোট্ট বেলার স্কুলের বন্ধু তাঁরা। সম্প্রতি নেটমাধ্যমে তাঁদের স্কুলবেলার কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে একই ফ্রেমে ধরা পড়েছেন সাক্ষী এবং অনুষ্কা। একটি ছবিতে তো আবার ১৯৯৪ সালে ক্লাস ওয়ানের উল্লেখ রয়েছে। আর একটি ছবি স্কুলের কোনও অনুষ্ঠানের।
পুরনো বন্ধুদের সঙ্গে দেখা।
অভিনেত্রী অনুষ্কা শর্মার বাবা অজয় কুমার শর্মা সেনাবাহিনীতে চাকরি করার সূত্র তাঁকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। তিনি অসমেও বদলি হয়ে গিয়েছিলেন। সেই সময়‌ই অনুষ্কা অসমের সেন্ট মেরিস স্কুলে ভর্তি হয়েছিলেন। সেই স্কুলেই পড়তেন সাক্ষীও। এমন কী দু’জনে একই ক্লাসে পড়তেন।
স্কুলবেলার বন্ধু সাক্ষী-অনুষ্কা।
একজন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, অন্যজন বলিউডে সফল অভিনেত্রী, প্রযোজক। কিন্তু আশ্চর্যজনক ভাবে তাঁরা দুজনেই আজ দুই ভারতীয় অধিনায়কের স্ত্রী। তাঁদের দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক তা বিভিন্ন সময়‌ই জানিয়েছেন অনুষ্কা।

RELATED Articles