সোশ্যাল মিডিয়া এক বিচিত্র জগত। এখানে প্রতিদিন কতশত ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দেখে আমাদের ভালো মনোরঞ্জন হয়। আমরা এখন ইন্টারনেট ছাড়া থাকতেই পারি না। ফোন হাতে না নিলেই মনে হয় কী যেন নেই।
তেমনই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সকলের মন জয় করে নিয়েছে। সেই ভিডিও হল একটি বাচ্চা হাতির। বাচ্চা হাতির কান্ড দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। কী এমন করেছে সেই বাচ্চা হাতি?
View this post on Instagram
বাচ্চা হাতিটি একটি খেলনা ঘোড়ার সঙ্গে খেলছে।গোলাপি রঙের একটি খেলনা ঘোড়া নিয়ে সে মন দিয়ে খেলে বেড়াচ্ছে। আশেপাশে তার মা-বাবা হয়ত দাঁড়িয়ে আছে, তাদের ফাঁক দিয়ে সে খেলে বেড়াচ্ছে ঘোড়ার সঙ্গে।





