কথা দিয়ে কথা কি রাখবেন হিমেশ রেশমিয়া?রানু মন্ডল কি পেল বাড়ি এবং গাড়ি?

রানু মণ্ডলকে চেনে না এরকম বাঙালি খুব কম আছে। তার জীবন যেন এক স্বপ্নের উত্থান। খুব সহজেই যেন ভাইরাল হওয়ার আক্ষরিক নিদর্শন হয়ে উঠেছে তার জীবন।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানেই জীবন একেবারেই বদলে গিয়েছিল তার। সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে তার গান তেরি মেরি কাহানি জনপ্রিয় হয় সারাদেশ জুড়ে।

 

View this post on Instagram

 

A post shared by Himesh Reshammiya (@realhimesh)

রানাঘাটের স্টেশন থেকে এক পথচারীর ভিডিওতে থেকে ভাইরাল হয় মুম্বাইয়ের রঙিন বলিউডে পা রাখলেন রানু মন্ডল। সাফল্যের শীর্ষে পৌঁছে তাকে ধরে রাখা খুবই কঠিন। রানুর ক্ষেত্রেও তাই, ফিরলেন আবার রানাঘাটের সেই পুরানো ভাঙ্গা বাড়িতে।অন্ধকার একই ভাবেই নেমে এলো তার জীবনে।ইতিমধ্যেই তার জীবন বায়োপিক আসছে। ঈশিকা দে এই সিনেমায় অভিনয় করছেন।

স্বপ্নের মত এই উত্থানকে কে বা ভুলতে চায়? তাই সুযোগ পেলেই হিমেশ সাথে কাটানো মুহুর্ত ভাগ করে নেন তিনি।সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে। সেখানে রানু জানান এখনও হিমেশ তাকে মুম্বাইতে ডাকেন।

সেই সাক্ষাৎকারে হিমেশ জানান ‘হিমেশ আমাকে বলেছিলেন আমার জন্য একটা ফ্ল্যাট কিনে রাখবেন। কারণ,মুম্বইয়ে রেকর্ডিং করতে গেলে দু’তিন থাকতে হয়। আবার রানাঘাটে আসতে হয়। এই ঘন ঘন আসা যাওয়াটা সম্ভব নয় বলেই, হিমেশ আমাকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন। ওখানে থেকে কাজ করার জন্য।’ রানু জানিয়েছেন, শুধু বাড়ি নয়, গাড়িও দেবেন বলে কথা দিয়েছেন হিমেশ!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles