Online Order Scam: বিগ বাস্কেট থেকে অর্ডার করা চার মাসের শিশুর দুধে মিলল ফিনাইল! অনলাইনে অর্ডার করে মৃত্যু ফাঁদে সদ্যজাত শিশু!

অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা এখন দৈনন্দিন জীবনেরই অঙ্গ। করোনা পরবর্তী সময়ে এই প্রবণতা বেড়েছে অনেক গুণ। কিন্তু সম্প্রতি একটি ভিডিও রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বহু সাধারণ মানুষের কপালে। ভিডিওটি দেখে অনেকেই ভাবছেন, ‌“এতদিন যা বিশ্বাস করে এসেছি, তা কি আদৌ নিরাপদ?”

একটি ফেসবুক অ্যাকাউন্ট — Glow & Glossy by Sneha — থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি শুরুতেই দেখা যায়, এক মহিলা চোখে-মুখে আতঙ্ক নিয়ে ক্যামেরার সামনে এসে অভিযোগ করছেন অনলাইনে অর্ডার করা একটি বাচ্চার দুধ ঘিরে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনার কথা। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এবং বহু মানুষ সেটি শেয়ার করতে থাকেন, মন্তব্যের ঘরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ভিডিওতে মহিলাটি জানিয়েছেন, তিনি তাঁর চার মাসের শিশুর জন্য বিগ বাস্কেট অ্যাপ থেকে একটি ফর্মুলা মিল্ক অর্ডার করেছিলেন। সাধারণত অ্যাপোলো অ্যাপ থেকেই কেনেন, কিন্তু সেদিন সেখানে প্রোডাক্টটি অ্যাভেলেবল না থাকায় তিনি বিকল্প হিসেবে বিগ বাস্কেট ব্যবহার করেন। সময়মতো অর্ডার পৌঁছায়ও। কিন্তু প্যাকেট খুলতেই অন্যরকম গন্ধ। দেখা যায়, দুধের বোতলের ঢাকনা ও বোতলের অংশ ভিজে রয়েছে ফিনাইল জাতীয় এক ধরনের রাসায়নিক তরল দিয়ে।

মহিলা স্পষ্ট দেখিয়েছেন, দুধের বোতলের চারপাশে লেগে আছে সেই ফিনাইল। বোতলের গায়ে রাসায়নিকের মিশ্রণ স্পষ্ট। তিনি জানান, যদি এই দুধ তিনি বুঝতে না পেরে তাঁর শিশুকে খাওয়াতেন, তাহলে কী ক্ষতি হতে পারত তা ভাবলে শিউরে উঠতে হয়। এই ভিডিও তৈরি করেছেন শুধুমাত্র সমাজে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে, যাতে অন্য কোনও মা এমন সমস্যায় না পড়েন।

যা জানা গিয়েছে, বিগ বাস্কেট কর্তৃপক্ষ এখনও পর্যন্ত শুধু একটি ‘সরি’ বলেই দায় এড়িয়েছে। কোনও তদন্তের আশ্বাস, রিফান্ড বা নিরাপত্তাজনিত আপডেট দেয়নি সংস্থাটি। এমন এক সংবেদনশীল প্রোডাক্টের সঙ্গে এমন গাফিলতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু মা-বাবা। ভিডিওর নিচে বহু মানুষ তাঁদের নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিচ্ছেন।

আরও পড়ুনঃ Weather: সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি?

এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের এখন আরও সতর্ক হওয়া উচিত। শিশুর খাদ্য, ওষুধ বা প্রসাধনজাতীয় কোনও কিছু অনলাইনে অর্ডার করলে খোলা অবস্থায় ভালোভাবে যাচাই না করে যেন ব্যবহার না করা হয়। দোকানে গিয়ে কেনার সময় যেমন বোতল দেখে নেওয়া যায়, অনলাইন অর্ডারেও সেই সতর্কতা জরুরি। কারণ, একটিমাত্র ভুল চিরতরে বদলে দিতে পারে কারও জীবন।

https://www.facebook.com/share/r/16m7hgqFgh/

RELATED Articles