দু’টো পা অকেজো, ক্রাচ একমাত্র ভরসা! বাড়ি বাড়ি ঘুরে খাবার তুলে ধরছেন কৃষ্ণাপ্পা রাঠোড

মাঝেমধ্যেই আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়ে থাকি। অনেক যুবক-যুবতী এই খাবার ডেলিভারি করে রোজগার করছেন। তেমনি ব্যাঙ্গালোরের এক বাসিন্দা সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে হাতে ক্রাচের উপর ভর দিয়ে খাবার ডেলিভারি করছেন।

বেঙ্গালুরুর বাসিন্দা কৃষ্ণাপ্পা রাঠোড । যার দু’টো পা কার্যত অক্ষম। ভরসা শুধুমাত্র ক্রাচ। আগে কাজ করতেন স্থানীয় এক ক্যাফেতে লকডাউনের সময় চাকরি খোয়ান তিনি। যোগদান এই খাবার ডেলিভারি সংস্থায়।

এহেন শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়ে এই কাজ করা মোটেই সহজ নয়। পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করছেন কৃষ্ণাপ্পা। বাড়ি বাড়ি ঘুরে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এত কষ্ট নিয়েও সর্বদা তার মুখে থাকে হালকা হাসিটুকু।

তার এই কষ্টের জীবনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোহিত কুমার সিং নামের এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণাপ্পাকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তার এই পোস্ট দেখে নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন কৃষ্ণাপ্পাকে। ভাইরাল হয়েছে তাঁর এই পোস্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles