সাধারণত লোকাল ট্রেনে ভালোই ভিড় হয়। অসংখ্য নিত্যযাত্রী যাতায়াত করেন। এক এক সময় তিল ঠেকানোর জায়গা থাকে না। সেই লোকাল ট্রেনে আসতো একটা ষাঁড় চড়ে আছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সেই কামরায় ভয়ে এককোনে হয়ে গেছেন যাত্রীরা।
সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া টুইটারে একটি প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি ট্রেনের কামরায় বেঁধে রয়েছে বিশাল সাইজের কালো রঙের ষাঁড়। ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছেন সাদা জামা পরিহিত একজন যুবক। তিনি যে স্টেশনে নামবেন সেটি চলে এলেও, ষাঁড়ের জন্য তিনি গেটের সামনে যেতে পারছেন না। এর ফলে একরকম বাধ্য হয়েই তাকে ট্রেনের সিট টপকে আসতে হয়।
ট্রেনে থাকা ওই ব্যক্তিটি জানিয়েছেন ,10 থেকে 12 জন এই ষাঁড়টিকে বেঁধে দিয়ে গেছেন ট্রেনের কামরায় এবং বলে গেছেন যাতে পরের স্টেশনে ষাঁড়টিকে নামিয়ে দেওয়া হয় ।
জানা গিয়েছে, ওই ট্রেনটি ঝাড়খণ্ডের মির্জাচক থেকে সাহিবগঞ্জ-এর দিকে যাচ্ছিল। সেই সময় এই ঘটনাটি ঘটেছে। তবে এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে। অবাক হয়েছে নেটিজেনরা।





