কৃষ্ণসারের কৃষ্ণপ্রেম! কৃষ্ণ কীর্তনের তালে তালে নাচল কৃষ্ণসার হরিণ, দৃশ্য দেখে আপ্লুত নেটবাসী, পুরাণের কথা মনে করাল ভাইরাল ভিডিও

কৃষ্ণসার হরিণের কৃষ্ণ ভক্ত দেখে মন ভরে উঠল নেটিজেনদের। এক কৃষ্ণনাম সংকীর্তনের দলের সঙ্গে তালে তালে লাফিয়ে লাফিয়ে নাচল ওই কৃষ্ণসার হরিণ। সেই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গল সংলগ্ন একটি টালির বাড়ির সামনে খোল-করতাল নিয়ে কৃষ্ণনাম সংকীর্তন করছে একটি দল। তাদের আশেপাশে ছোটো ছোটো কিছু ছেলেমেয়েরাও রয়েছে। কৃষ্ণনাম করতে করতে নাচছেন তারা সকলেই। কৃষ্ণনামে সকলে বিভোর।

তবে চোখ আটকে যায় একটাই জায়গায়। দেখা গেল, ওই দলের সঙ্গে সঙ্গেই তালে তালে লাফিয়ে লাফিয়ে নাচছে এক কৃষ্ণসার হরিণও। কীর্তনকারীরা খোল-করতাল বাজিয়ে যেভাবে তালে তালে নাচছে, ওই কৃষ্ণসার হরিণটিও তেমনই তালে তালে লাফাচ্ছে। আবার খোলের আওয়াজ থেমে গেলে, সে-ও থেমে যাচ্ছে। এই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।

https://twitter.com/susantananda3/status/1661932773257658370?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1661932773257658370%7Ctwgr%5E97e1cc8bdd8bd445cf0e17054dcee18fa0a89bcd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fviral%2Fblackbuck-perticipates-in-devotional-kirtan-watch-video-dgtl%2Fcid%2F1432932

এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। তিনি লিখেছেন, “কৃষ্ণসার হরিণের নাম করণের নেপথ্যে একটি গল্প রয়েছে। এই প্রজাতির হরিণকে অকারণে কৃষ্ণমৃগ বলা হয় না। হিন্দু পুরাণ অনুযায়ী কৃষ্ণের রথ টেনেছিল এই কৃষ্ণসার হরিণ”। এই ভিডিওতে দেখা গিয়েছে হরিণটিও সমান উৎসাহে কৃষ্ণ কীর্তনেও অংশ নিয়েছে।

RELATED Articles