সামাজিক ‘ট্যাবু’ ভাঙতে শুধুমাত্র গয়না, চোলি পরেই বিয়ের মণ্ডপে উপস্থিত কনে, লেহেঙ্গা নয় পরলেন জিন্স, তুমুল ভাইরাল ভিডিও

এখন চলছে বিয়ের মরশুম। এজি রাজস্থানের রাজপ্রাসাদে বসছে বলি তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর। এই বিয়েতে কড়াকড়ির অন্ত নেই। বিয়েতে আসা কোনও অতিথি ব্যবহার করতে পারবেন না ফোন, তুলতে পারবেন না ছবি। এমনকি হোটেলের লোকেরাও জানতে পারবেন না অতিথিদের নাম। থাকবে সিক্রেট কোড।

তবে শুধুই কি আর সেলিব্রিটিরা, বিয়ে করছেন সাধারণ মানুষও। করোনা পরিস্থিতির কারণে অনেকদিন ধরেই অনেকের বিয়ে আটকে ছিল। এখন করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতেই আটকে থাকা বিয়ে সেরে ফেলছেন অনেকেই।

বিয়ে মানেই হই-হুল্লোড়। আর এবার যেন নানান বিয়েতে ট্রেন্ড হচ্ছে সামাজিক ট্যাবু ভাঙার হিড়িক। আর এর জন্য নানান ধরণের ঘটনার কথা সামনে আসছে। নানান ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনই একটি ভিডিও ফের ভাইরাল হল, যা দেখে হাসির রোল উঠল নেট দুনিয়ায়।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, সেজেগুজে বিয়ের আসরে পৌঁছেছেন কনে। রয়েছে চোলি, গয়না, সুন্দর মেকআপও। কিন্তু লেহেঙ্গা? সেটা কোথায়? হ্যাঁ, লেহেঙ্গা ছাড়াই বিয়ে করতে বসলেন কনে। তাঁর দাবী, তিনি লেহেঙ্গা পরবেন না। তার ফাটা জিন্স পরেই বিয়ে করবেন তিনি। আর কনের এমন দাবীতে রীতিমতো অবাক বিয়েতে উপস্থিত অতিথিরা।

অবশেষে কনের আত্মীয় এসে  জোর করে ধরে নিয়ে যায় নাছোড়বান্দা কনেকে। এরপর তাকে লেহেঙ্গা পরিয়ে নিয়ে আসা হয় বিয়ের আসরে। কিছুদিন আগেই রাত পোশাকে বিয়ে করতে চেয়ে ভাইরাল হয়েছেন এক কনে। এবার জিন্স পরে বিয়ের আসরে এসে ভাইরাল আর এক কনে। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। ইতিমধ্যেই এই ভিডিও দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। ভিডিওটি শেয়ারও হয়েছে ব্যাপক ভাবে।

RELATED Articles